David Warner: মাঠের মাঝে ভাংড়া নেচে দর্শকদের মন মাতালের ওয়ার্নার

মঙ্গলবার পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার খেলার পঞ্চম দিন। দ্বিতীয় ইনিংস খেলছে পাকিস্তান। দুই দলই প্রথম ইনিংসে ৪০০ রান তুলে দিয়েছে। চরম বিরক্তিকর পিচ, বোলারদের জন্য কিছুই নেই। এরকম ম্যাচ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মঙ্গলবার পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার খেলার পঞ্চম দিন। দ্বিতীয় ইনিংস খেলছে পাকিস্তান। দুই দলই প্রথম ইনিংসে ৪০০ রান তুলে দিয়েছে। চরম বিরক্তিকর পিচ, বোলারদের জন্য কিছুই নেই। এরকম ম্যাচ দেখতে দেখতে দর্শকদের বিরক্তি আসবেই। রাওয়ালপিন্ডির দর্শকদের মন ভালো করতে ভাংড়া নেচে দেখালেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। 

মাঝেমধ্যেই ক্রিকেটের বাইরেও মজার কাণ্ড কারখানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সম্প্রতি ‘পুষ্পা’ সিনেমার ‘শ্রীভাল্লি’ গানের সঙ্গে হুবহু নেচে ইনস্টাগ্রামে রিল বানিয়েছিলেন তিনি। এবার মাঠের মধ্যেই নেচে নিলেন পাঞ্জাবিদের স্পেশ্যাল নাচ ভাংরা। যতবার তাঁর ওপর ক্যামেরা পড়েছে, দর্শকদের মাতিয়ে দিয়েছেন ওয়ার্নার।  

   

ভারত এবং পাকিস্তান দুই দেশেই রয়েছে পাঞ্জাবের একটু করে অংশ। এই পাঞ্জাবিদেরই লোকনৃত্য এবং সঙ্গীতের ধারার নাম ভাংরা। 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google