বাতিল ৩৯৪টি বিমান! টানা ২১ ঘণ্টা বন্ধ কলকাতা বিমানবন্দর

ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) কথা মাথায় রেখে বিরাট সিদ্ধান্ত নিল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (কলকাতা এয়ারপোর্ট)। আজ, আজ দুপুর ১২টা থেকে আগামী কাল, সোমবার সকাল ৯টা পর্যন্ত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
cyclone-remal-update-kolkata-airport-to-suspend-flights-for-21-hrs-from-sunday-noon

ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) কথা মাথায় রেখে বিরাট সিদ্ধান্ত নিল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (কলকাতা এয়ারপোর্ট)। আজ, আজ দুপুর ১২টা থেকে আগামী কাল, সোমবার সকাল ৯টা পর্যন্ত সমস্ত উড়ান আপাতত বাতিল বলে ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর সূত্রে খবর, মোট ৩৯৪টি বিমান বাতিল করা হয়েছে। এর মধ্যে ৩৪০টি ডোমেস্টিক এবং ৫৪টি আন্তর্জাতিক বিমান। 

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ডিরেক্টর সি পট্টভি জানিয়েছেন, মূলত উপকূলবর্তী পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে। সেই কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার, ২৬ মে বেলা ১২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে সমস্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে। একই সঙ্গে অন্যান্য কাজও পরিস্থিতি বুঝে সাময়িক ভাবে বন্ধ রাখা হবে।

   

আবহাওয়া দফতরের আশঙ্কা সত্যি করে গতকাল, অর্থাৎ শনিবার রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। তারপর থেকে ক্রমে শক্তি বাড়িয়ে মূল ভূখণ্ডের দিকে এগিয়ে আসছে সেটি। আজ, রবিবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল। বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে রবিবার রাতে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়।’

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘রেমাল’, বিরাট বিপর্যয়ের আশঙ্কা একাধিক জেলায়

ঘূর্ণিঝড় রেমাল পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে। রেমালের প্রভাবে এদিন সকাল থেকেই মুখভার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সিংহভাগ জেলার। সামান্য বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। আবহাওয়াবিদদের মতে, বেলা যত বাড়তে ততই ঝড়-বৃষ্টির দাপট বৃদ্ধি পাবে দুই ২৪ পরগনা এবং কলকাতা জেলা, পূর্ব মেদিনীপুর জেলায়। প্রবল বেগে হাওয়াও বইবে।

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার রাতে স্থলভাগে আছড়ে পড়ার সময় রেমালের গতি থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার গতি হতে পারে এই ঘূর্ণিঝড়ের। উপকূলের জেলাগুলি ছাড়াও কলকাতায় ৭০-৯০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই কারণে বন্ধ থাকবে বিমান, ফেরি চলাচল। কিছু ট্রেনও বাতিল করা হয়েছে।

Remal: তাণ্ডব চালাতে পারে ‘রেমাল’, বিপদে সাহায্য পেতে সেভ করে রাখুন এই হেল্পলাইন নম্বর

আজ, রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। এই ৬ জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় কমলা সতর্কতা জারি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই তিন জেলায়।

চটে লাল মমতা! দলীয় বিধায়ককেই পায়ে ধরে ক্ষমা চাওয়ার নিদান ‘দিদি’র

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন জেলা প্রশাসন হেল্পলাইন নম্বর চালু করেছে। রাজ্য সরকারের তরফে বিভিন্ন জায়গায় মাইকে প্রচার চালানো হচ্ছে। ইয়াস এবং আমফান থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই মোতায়েন করা হয়েছে এনডিআরএফ। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। একই সঙ্গে সমুদ্রে নামাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google