Cyclone Remal Update: চোখ রাঙিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, প্রমাদ গুনছে দুই বাংলার কোন অঞ্চল?

নিম্নচাপ ক্রমশ পোক্ত হচ্ছে ঘূর্ণিঝড়ে। বঙ্গোপসাগর থেকে ক্রমেই সেই নিম্নচাপএগিয়ে আসছে স্থলভাগের দিকে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সকালের দিকে নিম্নচাপটি মধ্য বঙ্গোপসাগরে ক্যানিং থেকে ৮১০ কিলোমিটার এবং ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Cyclone Remal Update

নিম্নচাপ ক্রমশ পোক্ত হচ্ছে ঘূর্ণিঝড়ে। বঙ্গোপসাগর থেকে ক্রমেই সেই নিম্নচাপএগিয়ে আসছে স্থলভাগের দিকে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সকালের দিকে নিম্নচাপটি মধ্য বঙ্গোপসাগরে ক্যানিং থেকে ৮১০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৮০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। আগামী বেশ কয়েক ঘণ্টায় এই নিম্নচাপ আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এবং শনিবার সকালের মধ্যে তা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘রেমাল’।

শনিবারই ঘুর্ণিঝড় ‘রেমাল’ প্রবল আকার ধারণ করতে পারে। যা আরও উত্তরে এগিয়ে রবিবার মধ্যরাতে আছড়ে পড়তে পারে স্থলভাগে। হাওয়া অফিসের অনুমান, বাংলাদেশের খেপুপাড়া এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যবর্তী অংশের উপকূলে আছড়ে পড়তে পারে ‘রেমাল’। স্থলভাগে ঢোকার সময় তা ঘূর্ণিঝড় ‘রেমাল’ প্রবল প্তাপ দেখাতে পারে।

   

Cyclone Remal: ধেয়ে আসছে ‘রেমাল’, জানেন ঘূর্ণিঝড়ের এই নামকরণের মানে?

বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে সপ্তাহান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উপকূলঘেঁষা এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে শুক্রবার রাত থেকেই। শনিবার উপকূলীয় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। অন্যান্য জেলায় ঝড়ের বেগ কম থাকলেও বৃষ্টি হবে।

Dog: বিচারকের বাড়ি থেকে কুকুর ‘চুরি’, ২৪ জনের বিরুদ্ধে মামলা

রবিবার থেকে কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়ায় ঝড়ের বেগ থাকতে পারে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। রবিবার দক্ষিণ ২৪ পরগনায় ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।

উত্তরবঙ্গের তিন জেলা দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং মালদায় রবিবার বৃষ্টি হতে পারে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google