Covid: দৈনিক সংক্রমণে রাজ্যে শীর্ষে উত্তর ২৪ পরগনা, চোখ রাঙাচ্ছে কলকাতাও

সংক্রমণ কিছুটা কমলেও আড়াই হাজারের ওপরেই রইল দৈনিক করোনার সংক্রমণ। স্বাস্থ্য অধিদফতরের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যে ২৪ ঘন্টায় ২ হাজার ৬৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যু ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সংক্রমণ কিছুটা কমলেও আড়াই হাজারের ওপরেই রইল দৈনিক করোনার সংক্রমণ। স্বাস্থ্য অধিদফতরের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যে ২৪ ঘন্টায় ২ হাজার ৬৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এছাড়া মৃত্যু হয়েছে ৫ জনের। দৈনিক আক্রান্তের হার ১৭.১৬%। একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার। ৪৭৬ জন।

   

দৈনিক সংক্রমণে রাজ্যে শীর্ষে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় কলকাতা। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৫৮১ জন, কলকাতায় ৪৮৭ জন।

এখনও অবধি কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ২০ লক্ষ ১৮ হাজার ৭৯১ জন। এখনও অবধি রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২৭৬ জনের।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google