‘মমতার খাস মমতার পরিস!’ বিজেপির বুথ এজেন্ট হয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা জাহানুরের

কোচবিহার: বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। (Cooch Behar BJP)মুর্শিদাবাদ, বীরভূম থেকে কোচবিহার শিলিগুড়ি সমস্ত জায়গাতেই ভোটের উত্তেজনা, অশান্তি চোখে পড়েছে। এই আবহেই ফের কোচবিহার থেকে ...

By Sudipta Biswas

Published:

Follow Us
cooch-behar-bjp-polling-agent-harassment-jahanur-islam-allegation

কোচবিহার: বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। (Cooch Behar BJP)মুর্শিদাবাদ, বীরভূম থেকে কোচবিহার শিলিগুড়ি সমস্ত জায়গাতেই ভোটের উত্তেজনা, অশান্তি চোখে পড়েছে। এই আবহেই ফের কোচবিহার থেকে আরও ভয়াবহ অভিযোগ সামনে এসেছে। বিজেপির বুথ এজেন্ট জাহানুর ইসলাম জানালেন কিভাবে তৃণমূলের ক্যাডাররা তাকে অত্যাচার করেছে। বিজেপির পোলিং এজেন্ট কেন হলেন জাহানুর, তাই তাকে শুনতে হয়েছে ‘মমতার খাস, মমতার পরিস এখনই গুনে গুনে ৬০ হাজার টাকা দিতে হবে।’ প্রায় ৫০ জনের মত তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাকে অত্যাচার করে বলে অভিযোগ করেছেন জাহানুর।

জাহানুর ইসলামের দাবি, তিনি ২৭০ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন। ভোটের দিন বুথে যাওয়ার সময় বা দায়িত্ব পালন করতে গিয়েই তাঁকে লক্ষ্য করে আক্রমণ করা হয়। তাঁর কথায়, “আমি বিজেপির এজেন্ট ছিলাম। আমার কাছে টাকা ছিল না বলে আমি কাউকে দিতে পারিনি। তখন আমাকে বলা হয় তুমি কেন বিজেপির এজেন্ট হয়েছ?” এই বক্তব্য থেকেই ইঙ্গিত মিলছে, রাজনৈতিক পরিচয়ের কারণেই তাঁকে হেনস্তা ও আক্রমণের মুখে পড়তে হয়েছে বলে তাঁর অভিযোগ।

   

আরও দেখুনঃ জঙ্গলমহল থেকেই শুরু হবে বাংলায় গেরুয়া ঝড়! মত বিশ্লেষকদের

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুক্ষণ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি হয়। যদিও পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে।

বিজেপি শিবির এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছে। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরিকল্পিতভাবে তাদের এজেন্টদের ভয় দেখানো হচ্ছে যাতে তারা বুথে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে না পারেন। বিজেপির দাবি, এই ধরনের ঘটনা গণতন্ত্রের লজ্জা এবং নির্বাচন কমিশনের অবিলম্বে এই ঘটনায় হস্তক্ষেপ করা উচিত।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি বারবার মিথ্যা অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। তাঁদের মতে, কোচবিহারে ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে এবং কোথাও বড় ধরনের অশান্তির ঘটনা ঘটেনি।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google