Coal Scam: জেরা চলছে রুজিরার, বিপুল টাকার লেনদেন নিয়ে ইডির প্রশ্ন

কয়লা পাচার (coal scam) তদন্তে সিজিও কমপ্লেক্সে ইডি গোয়েন্দাদের কড়া কড়া প্রশ্নের মুখে পড়েছেন (Rujira Banerjee)  রুজিরা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতার বৌমাকে তাঁর থাইল্যান্ডের ব্যাংক একাউন্টের লেনদেন নিয়েই টানা ...

By Rana Das

Published:

Follow Us

কয়লা পাচার (coal scam) তদন্তে সিজিও কমপ্লেক্সে ইডি গোয়েন্দাদের কড়া কড়া প্রশ্নের মুখে পড়েছেন (Rujira Banerjee)  রুজিরা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতার বৌমাকে তাঁর থাইল্যান্ডের ব্যাংক একাউন্টের লেনদেন নিয়েই টানা প্রশ্নের পর প্রশ্ন করছেন ইডি (ED) অফিসাররা। এদিকে তৃণমূল কংগ্রেসের মধ্যে চাপা উত্তেজনা। যদিও টিএমসির দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে জেরা করছে ইডি।

জেরা চলছে রুজিরার। বৃহস্পতিবার জেরায় হাজিরা দেওয়ার আগে বাড়িতে দীর্ঘ সময় ধরে আইনজীবীদের ক্লাস করেন রুজিরা। কয়লাপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তাকে।

   

এই মামলায় প্রথমে তাকে দিল্লিতে তলব করা হলেও, আদালতে মামলা জেতেন অভিষেকপত্নী। তাকে কলকাতার ইডি দফতরেই জিজ্ঞাসাবাদ করার নির্দেশ রয়েছে আদালতের।

সূত্রের খবর তিনপাতা প্রশ্ন নিয়ে তৈরি হয়ে আ়ছে ইডি। গত সোমবার দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ ওঠে অভিবাসন দফতরের বিরুদ্ধে। এরপর কয়েক ঘণ্টা পেরোতেই রুজিরাকে তলব করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি কয়লাপাচার মামলায় অভিষেক স্ত্রী রুজিরাকে নোটিশ দিতে যায় সিবিআই। ২২ ফেব্রুয়ারি অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে তার ফ্ল্যাটে যান গোয়েন্দারা।

পরের বছর জুনে কয়লাপাচার মামলায় অভিষেকপত্নীকে জিজ্ঞাসাবাদ করতে তার বাড়িতে ফের হাজির হয়েছিল সিবিআই। সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য ডাকা হয় তাকে। সেই ঘটনার পর চলতি বছরের ৮ জুন আবারও রুজিরার জেরা। এবার নেমেছে ইডি।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google