Coal Scam: বাড়িতে আইনজীবীদের ক্লাস করছেন রুজিরা, হাজিরার সময় পেরিয়ে গেল

বাড়ছে গরম। চড়ছে উত্তেজনা। কয়লা পাচার তদন্তে রুজিরা বন্দ্যোপাধ্যায়ে হাজিরার সময় ছিল বেলা ১১টা। সেই নির্ধারিত পার হয়ে গেল। রুজিরা কি হাজিরা দেবেন সিজিও কমপ্লেক্সের ইডি অফিসে চলছে ...

By Rana Das

Published:

Follow Us

বাড়ছে গরম। চড়ছে উত্তেজনা। কয়লা পাচার তদন্তে রুজিরা বন্দ্যোপাধ্যায়ে হাজিরার সময় ছিল বেলা ১১টা। সেই নির্ধারিত পার হয়ে গেল। রুজিরা কি হাজিরা দেবেন সিজিও কমপ্লেক্সের ইডি অফিসে চলছে তীব্র চর্চা।

কয়লা কেলেঙ্কারির তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৌমা রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে তলব করেছে ইডি। জানা যাচ্ছে সকাল থেকে টানা আইনজীবীদের সাথে বৈঠক করছেন রুজিরা। তাঁর ক্লাস নিচ্ছেন আইনজীবীরা। সম্ভাব্য প্রশ্ন নিয়ে চলছে উত্তর শেখানোর ক্লাস।

   

অন্যদিকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে নিরাপত্তার কড়াকড়ি। সূত্রের খবর তিনপাতা প্রশ্ন নিয়ে তৈরি হয়ে আ়ছে ইডি। কয়লাপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তাকে। প্রথমে তাকে দিল্লিতে তলব করা হলেও, আদালতে মামলা জেতেন অভিষেকপত্নী। তাকে কলকাতার ইডি দফতরেই জিজ্ঞাসাবাদ করার নির্দেশ রয়েছে আদালতের।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার তলব করেছে ইডি। ইডি সূত্রে খবর, রুজিরাকে এদিন তার বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন করা হতে পারে। রুজিরার বিদেশ যাত্রার বিষয়ে আদালতের ঠিক কী নির্দেশ রয়েছে তাও জানতে চাইতে পারেন গোয়েন্দারা।

প্রসঙ্গত, গত সোমবার দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ ওঠে অভিবাসন দফতরের বিরুদ্ধে। এরপর কয়েক ঘণ্টা পেরোতেই রুজিরাকে তলব করা হয়।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google