Coal Scam: নির্ধারিত সময় পার করে ইডি জেরায় হাজিরা দিলেন অভিষেকের স্ত্রী রুজিরা

বাড়িতে দীর্ঘ সময় ধরে আইনজীবীদের ক্লাস করে অবশেষে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর জেরায় হাজিরা দিতে ইডি দফতরে (Rujira banerjee) রুজিরা। কয়লা কেলেঙ্কারির (coal scam) তদন্তে মুখ্যমন্ত্রী মমতা ...

By Rana Das

Published:

Follow Us

বাড়িতে দীর্ঘ সময় ধরে আইনজীবীদের ক্লাস করে অবশেষে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর জেরায় হাজিরা দিতে ইডি দফতরে (Rujira banerjee) রুজিরা। কয়লা কেলেঙ্কারির (coal scam) তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৌমা রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে তলব করেছে ইডি।

জানা যাচ্ছে সকাল থেকে টানা আইনজীবীদের সাথে বৈঠক করছেন রুজিরা। তাঁর ক্লাস নেন আইনজীবীরা। সম্ভাব্য প্রশ্ন নিয়ে চলে উত্তর শেখানোর ক্লাস। এরপর রুজিরা হাজিরা দিতে যান ইডি দফতরে।

   

কয়লাপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তাকে। প্রথমে তাকে দিল্লিতে তলব করা হলেও, আদালতে মামলা জেতেন অভিষেকপত্নী। তাকে কলকাতার ইডি দফতরেই জিজ্ঞাসাবাদ করার নির্দেশ রয়েছে আদালতের।

অন্যদিকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে নিরাপত্তার কড়াকড়ি। সূত্রের খবর তিনপাতা প্রশ্ন নিয়ে তৈরি হয়ে আ়ছে ইডি। গত সোমবার দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ ওঠে অভিবাসন দফতরের বিরুদ্ধে। এরপর কয়েক ঘণ্টা পেরোতেই রুজিরাকে তলব করা হয়।

ইডি সূত্রে খবর, রুজিরাকে এদিন তার বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন করা হতে পারে। রুজিরার বিদেশ যাত্রার বিষয়ে আদালতের ঠিক কী নির্দেশ রয়েছে তাও জানতে চাইতে পারেন গোয়েন্দারা। এছাড়ার তার বিদেশের ব্যাংক একাউন্টে লেনদেন নিয়েও করা হবে প্রশ্ন।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google