জামশেদপুরের বিরুদ্ধে জিতে লাল-হলুদ ভক্তদের তুলোধোনা কোচ স্টিফেন কনস্টাটাইনের

ন’দিন আগের যুবভারতী ক্রীড়াঙ্গনের ভরা সন্ধ্যেতে ওডিশা এফসির বিরুদ্ধে প্রথমার্ধে দু’গোলে এগিয়ে থাকার পরে সেকন্ড হাফে তিন মিনিটের মধ্যে দুগোল করে খেলায় সমতায় ফেরে ওডিশা এবং ম্যাচ জিতে ...

By Rana Das

Published:

Follow Us
stephen Constantine

ন’দিন আগের যুবভারতী ক্রীড়াঙ্গনের ভরা সন্ধ্যেতে ওডিশা এফসির বিরুদ্ধে প্রথমার্ধে দু’গোলে এগিয়ে থাকার পরে সেকন্ড হাফে তিন মিনিটের মধ্যে দুগোল করে খেলায় সমতায় ফেরে ওডিশা এবং ম্যাচ জিতে যায়।অপ্রত্যাশিত হারের পরে ইস্টবেঙ্গল ভক্তরা প্রিয় দলের ডিফেন্স লাইনকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করার পাশাপাশি কোচ স্টিফেন কনস্টাটাইনের ফুটবল বোধ নিয়েও কাটাছেড়া শুরু করেছিল।

ন’দিন পর উলটপূরাণ। জামশেদপুরের মাটিতে দুরন্ত পারফরম্যান্সের জোরে ৩-১-এ জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি,প্রতিপক্ষ জামশেদপুর এফসির বিরুদ্ধে। উজ্জীবিত ফুটবল খেলে তিন পয়েন্ট ঝুলিতে ভরে খেলা শেষে সাংবাদিকদের সামনে ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টাটাইনের নিশানায় লাল হলুদ ভক্তরা।যারা ওডিশা ম্যাচে দলের ডিফেন্সের হতশ্রী পারফরম্যান্স এবং কনস্টাটাইনকে নিয়ে তির্যক সমালোচনা করেছিল।লাল হলুদ ভক্তদের তুলোধোনা করে ইস্টবেঙ্গল এফসির হেডকোচ কনস্টাটাইন বলেন,’যে রক্ষণ নিয়ে গত ম্যাচের পরে প্রচুর অভিযোগ উঠেছিল, সেই একই খেলোয়াড়রা আজ রক্ষণে খেলেছে। আশা করি, সব অভিযোগের জবাব দিতে পেরেছে তারা’।

   

প্রিয় দল জিতলে ভক্তরা উৎসবের আনন্দে মেতে উঠবে আবার হারলে মুষড়ে পরবে সঙ্গে সমালোচনা করবে এটাই স্বাভাবিক এবং এটাই ফুটবল। কিন্তু যেভাবে ইস্টবেঙ্গল এফসিতে নাওরেম মহেশ,হাওকিপ, অঙ্কিত, ইভান,সুহের,কমলজিৎ, জেরি,সার্থকদের হেডস্যার স্টিফেন কনস্টাটাইন তিন পয়েন্ট পকেটে নিয়ে লাল হলুদ সমর্থকদের তেড়েফুঁড়ে তুলোধোনা করে বসলেন তা ‘কলপাড়ের ঝগড়া’।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google