জিন্দলদের অব্যবহৃত জমিতে নয়া শিল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

জঙ্গলমহলে ফের কর্মসংস্থানের আশ্বাস মুখ্যমন্ত্রীর। স্টিল প্ল্যান্ট ছাড়াও শালবনিতে আরও একটা বড় শিল্প হবে। শনিবার তৃণমূলে নবজোয়ার কর্মসূচির জনসভা থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনিতে জিন্দাল গোষ্ঠী স্টিল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Minister expresses anger over missing photo of Mamata Banerjee at tribal event

জঙ্গলমহলে ফের কর্মসংস্থানের আশ্বাস মুখ্যমন্ত্রীর। স্টিল প্ল্যান্ট ছাড়াও শালবনিতে আরও একটা বড় শিল্প হবে। শনিবার তৃণমূলে নবজোয়ার কর্মসূচির জনসভা থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শালবনিতে জিন্দাল গোষ্ঠী স্টিল প্ল্যান্ট তৈরি করছে। তার জন্য বিপুল জমি নিয়েছে তারা। তবে পুরো জমিটি কাজে লাগেনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো অতিরিক্ত জমি রাজ্য সরকারকে ফেরত দিয়েছে শিল্পগোষ্ঠী।

   

একাধিক সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যে জমি ব্যবহার করা হচ্ছে, শিল্প তৈরি হচ্ছে না, তা রাজ্যকে ফিরিয়ে দেওয়া হোক। সেই অব্যবহৃত জমিতে শিল্প তৈরি করবে রাজ্য সরকার।

শালবনিতে জিন্দাল গোষ্ঠীর স্টিলপ্ল্যান্ট তৈরি করছে। সেখানে অব্যবহৃত জমি ইতিমধ্যে রাজ্য সরকারকে ফেরত দিয়েছে। সেই জমিতেই তৈরি হবে বিশাল শিল্প। যেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। তবে কী শিল্প হবে তা অবশ্য মুখ্যমন্ত্রী স্পষ্ট করেননি।

এই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “জিন্দাল গোষ্ঠী অব্যবহৃত জমি ফেরত দিয়েছে। এখানে বিরাট শিল্প হবে। প্রচুর মানুষের চাকরি হবে।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google