১২ বছর পর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির সিলেবাস বদল

কলকাতা: পড়ুয়াদের ভিত আরও শক্ত করে গড়তে সিলেবাসে বদল আনতে চলেছে রাজ্য সরকার৷ প্রায় ১২ বছর পর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত হবে এই সিলেবাস বদল৷ সূত্রের খবর, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
CBSE Student

কলকাতা: পড়ুয়াদের ভিত আরও শক্ত করে গড়তে সিলেবাসে বদল আনতে চলেছে রাজ্য সরকার৷ প্রায় ১২ বছর পর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত হবে এই সিলেবাস বদল৷ সূত্রের খবর, ইতিমধ্যে নতুন সিলেবাস তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে৷ জুন মাসের মধ্যেই নতুন সিলেবাস তৈরির কাজ শেষ করার চেষ্টা করছে রাজ্য সরকার৷

জানা গিয়েছে, বাস্তবমুখী শিক্ষা দেওয়ার লক্ষ্যেই এই সিলেবাসে বদল আনার চিন্তা করেছে রাজ্য সরকার৷ এই সিলেবাস বদল হবে বিশিষ্টদের মতামতের ওপর ভিত্তি করে৷ সিলেবাস বিষয়ে পরামর্শ নেওয়া হবে অমর্ত্য সেন-সহ বহু বিশিষ্টদের৷ যাতে পড়ুয়ারা সঠিক বাস্তবমুখী শিক্ষা পায়৷

   

সিলেবাস বদলের বিষয়ে সিলেবাস কমিটির চেয়ারম্যান উদয়ন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি৷ কোন কোন জায়গায় পরিবর্তনের প্রয়োজন তাঁরা সেই বিষয়ে মতামত দেবেন৷” সেই সঙ্গে প্রায় ১০ বছর পর উচ্চমাধ্যমিকের সিলেবাসেও বদল আসতে চলেছে৷ ৪৭টি বিষয়ে সিলেবাস পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google