ফের শহরে সিবিআই অভিযান, বাড়ছে জল্পনা

ফের বৃহস্পতিবার শহরে সিবিআই (CBI Raid) অভিযান ঘিরে চাঞ্চল্য। ট্যাংরা শিল্পতালুকে সিবিআইয়ের (CBI Raid) হানা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ভারা টেকনোলজি নামের একটি ...

By Suparna Parui

Published:

Follow Us
City on Edge as CBI Launches Fresh Raids

ফের বৃহস্পতিবার শহরে সিবিআই (CBI Raid) অভিযান ঘিরে চাঞ্চল্য। ট্যাংরা শিল্পতালুকে সিবিআইয়ের (CBI Raid) হানা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ভারা টেকনোলজি নামের একটি সংস্থার অফিসে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই অভিযান একটি প্রায় ১ হাজার কোটি টাকার প্রতারণা মামলার তদন্তের অঙ্গ বলেই সূত্রের খবর।

কানোরিয়া গোষ্ঠীর সংস্থা শ্রেই ফাউন্ডেশনের নামে নথিভুক্ত। শুধু তাই নয়, ভারা টেকনোলজির সঙ্গে কানোরিয়া ফাউন্ডেশনের যোগসূত্র রয়েছে বলেও তদন্তকারীদের প্রাথমিকভাবে ধারণা।

   

তবে এদিন হানা দিয়ে শুধুমাত্র ট্যাংরাতেই নয়, একই সঙ্গে তপসিয়ার একটি অফিসেও সিবিআই তল্লাশি চালায় সিবিআই আধিকেরা। সূত্রের খবর, ভারা টেকনোলজির কার্যকলাপ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখতেই এই অভিযান। একাধিক দল ভাগ করে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। হার্ড ডিস্ক, ল্যাপটপ এবং ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

 

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google