China : অরুণাচল প্রদেশের নিখোঁজকে অবশেষে মুক্তি দিল চীন

অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ ব্যক্তিকে ফেরাল চীন (China) সেনা। বৃহস্পতিবার ভারতের হাতে মিরাম তারোনকে ফিরেয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সর্বভারতীয় সংবাদ সংস্থা। খবরটি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ ব্যক্তিকে ফেরাল চীন (China) সেনা। বৃহস্পতিবার ভারতের হাতে মিরাম তারোনকে ফিরেয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সর্বভারতীয় সংবাদ সংস্থা। খবরটি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু।

প্রথমে মনে করা হয়েছিল চীন সেনা অপহরণ করেছে তাঁকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছিল সে দেশের সেনা। যদিও তারাই পরে জানায় যে ছেলেটিকে খুঁজে পাওয়া গিয়েছে।

   

প্রতিরক্ষার জনসংযোগ আধিকারিক, তেজপুরের লেফটেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পাণ্ডে এক বিবৃতিতে বলেছিলেন, “চীনের সেনাবাহিনী আমাদের জানিয়েছে যে তারা অরুণাচল প্রদেশ থেকে একটি নিখোঁজ ছেলেকে খুঁজে পেয়েছে এবং যথাযথ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।”

এর পরেই মিরাম তামোরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করে ভারত সরকার। চীনের পক্ষ থেকেও জানানো হয়, তারা দ্রুত ভারতে ফেরত পাঠাবে অরুণাচল প্রদেশের এই বাসিন্দাকে।

বিজেপির পক্ষ থেকেও অভিযোগ তোলা হয়েছিল যে ১৭ বছরের যুবককে তুলে নিয়ে গিয়েছে ড্রাগন দেশ। আপাতত ঘরে ফিরে এসেছেন মিরাম। খুশির খবরটি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google