Mamata Banerjee: স্বপ্নের মিষ্টি হাব নিঝুম পুরী, আজ বর্ধমানে ৩৬৫ কোটির কল্পতরু মমতা

ঘোষণার পর ঝাঁচকচকে ভবনও হয়েছিল। তবে মিষ্টির গন্ধে ম ম করেনি। মুখ্যমন্ত্রী যতবার বর্ধমান শহরে এসেছেন ততবারই তাঁকে তাড়া করেছে মিষ্টি হাবের অচলাবস্থা। লোকসভা ভোটের আগে বুধবার থেকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ঘোষণার পর ঝাঁচকচকে ভবনও হয়েছিল। তবে মিষ্টির গন্ধে ম ম করেনি। মুখ্যমন্ত্রী যতবার বর্ধমান শহরে এসেছেন ততবারই তাঁকে তাড়া করেছে মিষ্টি হাবের অচলাবস্থা। লোকসভা ভোটের আগে বুধবার থেকে রাজ্য সফরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সফরের প্রথম সূচিতে প্রথমেই পূর্ব বর্ধমান জেলার সদর বর্ধমান। এখান থেকেই কমপক্ষে ৩৬৫ কোটি টাকার বিপুল প্রকল্প ঘোষণা করবেন তিনি বলে জানা যাচ্ছে। জেলা তৃণমূল বলছে উন্নয়নের জোয়ার বইছে। আর বহু চর্চিত সেই মিষ্টি হাব নিঝুম পুরী! মিষ্টি ব্যবসা হয়ইনা। মমতার ঘোষণার পরেও চালুই হয়নি।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বর্ধমান শহরের বামচাঁদাইপুরের মিষ্টি হাব। এখানে গাঙ্গুরাম, বহরমপুরের ছানাপাড়া, সিউড়ির মোরাব্বা, চন্দননগরের জলভরা, কাটোয়ার পান্তুয়া ও কৃষ্ণনগরের সরপুরিয়া, বর্ধমানের সীতাভোগ মিহিদানা ও ল্যাংচা সহ বিখ্যাত মিষ্টির দোকানগুলি শুরু হয়েছিল। পরে বন্ধ হয়ে যায় দোকানগুলি। অভিযোগ, অপরিকল্পিত উদ্যোগ। কটাক্ষ করছে বাম ও বিজেপি। সেই মিষ্টি উদ্যোগ এবারও তাড়া করছে মমতাকে!

   

জেলা প্রশাসন সূত্রে খবর বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান শহরের গোদা এলাকার মাঠে প্রশাসনিক সভা করবেন। তিনি। কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। জেলা প্রশাসন সূত্রে খবর,মোট ৪৯১ টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট আর্থিক মূল্য ৩৬৫.৪৫ কোটি। বর্ধমান মেডিকেল কলেজের নবনির্মিত আক্সিজেন মেনিফোন্ড বিল্ডিং উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের জন্য  ১.০৫ কোটি টাকা খরচ হয়েছে। হাসপাতালে ইউরোলোজি মেশিন স্থাপনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ৫৪৭টি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google