Antonio Rudiger: চেলসি ছেড়ে চ‍্যাম্পিয়ান্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদে যোগ দিলেন রুডিগার

চেলসির তারকা ডিফেন্ডার আন্তোনিও রুডিগার’কে (Antonio Rudiger) সই করালো চ‍্যাম্পিয়ান্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ (Real Madrid)। বছর ২৯’এর এই ডিফেন্ডার ফ্রি ট্রান্সফারে চার বছরের জন্য যোগ দিলো এই ...

By Rana Das

Published:

Follow Us
Rudiger Joins Real Madrid On Four-Year Deal

চেলসির তারকা ডিফেন্ডার আন্তোনিও রুডিগার’কে (Antonio Rudiger) সই করালো চ‍্যাম্পিয়ান্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ (Real Madrid)। বছর ২৯’এর এই ডিফেন্ডার ফ্রি ট্রান্সফারে চার বছরের জন্য যোগ দিলো এই বিখ‍্যাত স্প‍্যানিশ ক্লাবে।রুডিগারের আসা’তে নিশ্চিত ভাবে শক্তিশালী হলো চেলসির ডিফেন্স লাইন আপ‍।

ইতিমধ্যে মাদ্রিদ হাতছাড়া করেছে তাদের টার্গেটে থাকা কাইলান এমবাপে, নরওয়ের আর্লিং হ‍্যালান্ডের মতো তারকা ফুটবলারদের‌।প্রথম জন থেকে গেছেন পিএসজি’তে, দ্বিতীয় জন যোগ দিয়েছেন ম‍্যানচেস্টার সিটি’তে।

   

বৃহস্পতিবার এই জার্মান তারকা ডিফেন্ডার’কে দলে নেওয়ার খব‍র আনুষ্ঠানিক ভাবে জানিয়েছিলো রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।আগামী ২০ শে জুন তাকে অনুষ্ঠানের মধ্যে উপস্থিত করা হবে ক্লাব সমর্থক’দের সামনে।

২০১৭ সালে রোমা থেকে চেলসি’তে যোগ দেন রুডিগার,এরপর ইংল‍্যান্ডের এই ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি।নতুন ক্লাবে নাম ঘোষণা করার পর রুডিগার জানিয়েছেন, ” প‍রবর্তী চ‍্যালেঞ্জ গুলো গ্রহণ করতে মুখিয়ে আছি আমি।নতুন ক্লাবে প্রথম ম‍্যাচ খেলার তর সইছে না আমার।”

চেলসির হয়ে সব ধরনের প্রতিযোগীতা মিলিয়ে দুশো’র উপর ম‍্যাচ খেলেছে রুডিগার।জিতেছে Champions League, Europa League, FA Cup, UEFA Super Cup এবং Club World Cup এর মতো দারুণ সব টুর্নামেন্ট।২০১৪ সালে জার্মানি’র হয়ে অভিষেক করেন তিনি,দেশের হয়ে এখনও অবধি খেলেছেন ৫০ টি আন্তর্জাতিক ম‍্যাচ।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google