গুগল বনাম চ্যাটজিপিটি! ট্রান্সলেটিংয়ে টেক্কা দিতে বড় ঘোষণা অল্টম্যানের

মুম্বই: এআইয়ের যুগে প্রতিদিন বাড়ছে প্রতিযোগিতা। এবার এই প্রতিযোগিতায় গুগলকে চ্যালেঞ্জ জানাতে স্যাম অল্টম্যানের সংস্থা ওপেনএআই বড় ঘোষণা করেছে। বাজারে নিয়ে এসেছে তাদের নতুন অনুবাদ পরিষেবা, ‘চ্যাটজিপিটি ট্রান্সলেট (ChatGPT ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
chatgpt-translate-launch-openai-challenges-google-translate

মুম্বই: এআইয়ের যুগে প্রতিদিন বাড়ছে প্রতিযোগিতা। এবার এই প্রতিযোগিতায় গুগলকে চ্যালেঞ্জ জানাতে স্যাম অল্টম্যানের সংস্থা ওপেনএআই বড় ঘোষণা করেছে। বাজারে নিয়ে এসেছে তাদের নতুন অনুবাদ পরিষেবা, ‘চ্যাটজিপিটি ট্রান্সলেট (ChatGPT Translate)’।

২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশের পর থেকে চ্যাটজিপিটি প্রযুক্তি জগতে আলোড়ন সৃষ্টি করেছে। প্রশ্নোত্তর থেকে কনটেন্ট তৈরি, সব ক্ষেত্রেই এই এআই চ্যাটবট জনপ্রিয় হয়েছে। এবার তাদের লক্ষ্য অনুবাদ পরিষেবাকে আরও ভালো করা। যদিও চ্যাটজিপিটিতে আগেই অনুবাদের সুবিধা ছিল।কিন্তু ওপেনএআই সংস্থা জানাচ্ছে যে নতুন টুলে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো হবে। সংস্থার দাবি, চ্যাটজিপিটি ভাষা ব্যবহারে খুব দক্ষ। এটি ৪০টিরও বেশি ভাষায় সঠিকভাবে অনুবাদ করতে পারে। এই এআই মডেল বর্তমানে প্রায় ৪৭টি ভাষায় কাজ করতে পারে।

   

তবে সেই তুলনায় গুগল ট্রান্সলেট ২৪৯টি ভাষায় পরিসেবা দিয়ে থাকে। তবে ওপেনএআই সংস্থার তরফে একটি বিবৃতিতে দিয়ে জানানো হয়েছে, “চ্যাটজিপিটির ভাষাগত সক্ষমতাকে আরও বিস্তৃত ও উন্নত করার জন্য আমরা কাজ করছি। চ্যাটজিপিটি ট্রান্সলেট সেই দিকেই একটি বড় পদক্ষেপ।” প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘোষণার ফলে গুগল ট্রান্সলেটকে সরাসরি মোকাবিলা করার বার্তা দিচ্ছে ওপেনএআই।

এছাড়াও সম্প্রতি স্যাম অল্টম্যান সুপার ইন্টেলিজেন্স নিয়ে গবেষণার দিকে আরও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। গুগলের সঙ্গে প্রতিযোগিতার প্রসঙ্গে তিনি স্বীকার করেছেন, কিছু ক্ষেত্রে গুগল এগিয়ে থাকলেও সেটা সাময়িক। নতুন ট্রান্সলেশন টুলের ঘোষণা সেই প্রতিযোগিতাকে আরও বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google