‘চন্দ্রনাথ হত্যায় দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী!’ দাবি অখিলেশের

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের রক্তাক্ত অধ্যায়। (Chandranath)বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের মাত্র দু’দিনের মাথায় বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে নৃশংসভাবে গুলি করে ...

By Sudipta Biswas

Published:

Follow Us
chandranath-rath-murder-akhilesh-blames-home-minister-bengal-politics

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের রক্তাক্ত অধ্যায়। (Chandranath)বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের মাত্র দু’দিনের মাথায় বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় বুধবার রাতে। এই হত্যাকাণ্ড ঘিরে রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

   

এই আবহেই মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে শহরে এলেন সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব। শহরে পা দিয়েই তিনি সরাসরি এই হত্যাকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে প্রশ্ন তুলেছেন। বিধানসভা নির্বাচনে লজ্জাজনক হারের পর ইন্ডি জোটকে শক্তিশালী করার ডাক দিয়েছিলেন মমতা। আর এই কারণেই মমতার সঙ্গে বৈঠক করেন অখিলেশ।

আরও দেখুনঃ “ভবানীপুর জয়ের বদলা নিতেই খুন করা হল ওকে”, চন্দ্রনাথের দেহের সামনে দাঁড়িয়ে বিস্ফোরক শুভেন্দু

বুধবার রাত সাড়ে দশটা নাগাদ চন্দ্রনাথ রথ তাঁর গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলে করে আসা দুই দুষ্কৃতি তাঁর গাড়িকে আটকে চার রাউন্ড গুলি চালায়। গুলি লাগে মাথা, বুক ও পেটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। চন্দ্রনাথ ছিলেন প্রাক্তন ভারতীয় বিমানবাহিনীর সদস্য এবং শুভেন্দু অধিকারীর অত্যন্ত বিশ্বস্ত সহকারী। ভবানীপুর কেন্দ্রে শুভেন্দুর নির্বাচনী প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা আগে থেকেই রেকি করেছিল। ঘটনাস্থল থেকে ৯ এমএম বুলেটের খোসা উদ্ধার হয়েছে এবং একটি সাদা স্করপিও গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে যার নম্বর প্লেট জাল।শুভেন্দু অধিকারী এই হত্যাকে ‘পূর্বপরিকল্পিত ঠান্ডা মাথার খুন’ বলে বর্ণনা করেছেন। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা দু’-তিন দিন ধরে রেকি করেছিল। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, এটি রাজ্যে বিজেপির বিজয়ের পর তৃণমূলের প্রতিহিংসামূলক রাজনীতির ফল।

দলের নেতারা আরও দাবি করেছেন, এই হত্যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের আগে আইনশৃঙ্খলা ভঙ্গ করে পরিস্থিতি উত্তপ্ত করার ষড়যন্ত্র। বিজেপি নেতৃত্ব আরও বলেছেন তৃণমূল এই ধরণের ঘটনা ঘটিয়ে শুভেন্দুকে সাবধান বার্তা দিয়ে চাইছে। এদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এই ঘটনায় সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেছেন। তিনি বলেন, “হোম মিনিস্টার দায়ী এই ঘটনার জন্য। তাঁর পিএ কীভাবে খুন হল? অখিলেশের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি করেছে।

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google