চলন্ত ট্রেন-স্টেশনে ভয়ঙ্কর সব স্টান্ট, এবার করলেই চরম মাশুল, প্রস্তুত RPF

সোশাল মিডিয়ায় প্রায়ই নজরে আসে ট্রেনে বা স্টেশনে তাক লাগানো সব কায়দা। আর তাতে লাইক-শেয়ারের বন্যা। ওইসব স্য়ান্টের বেশিরভাগই বেশ ঝুঁকিপূর্ণ। কিন্তু বর্তমান প্রজন্ম সোসাল মিডিয়ামুখী। নিজের কেরামতি ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
central railway orders to take action against those who does stunt on running train and platform, ট্রেনে বা স্টেশনে স্টান্ট করলেই এবার কড়া পদক্ষেপ করবে আরপিএফ

সোশাল মিডিয়ায় প্রায়ই নজরে আসে ট্রেনে বা স্টেশনে তাক লাগানো সব কায়দা। আর তাতে লাইক-শেয়ারের বন্যা। ওইসব স্য়ান্টের বেশিরভাগই বেশ ঝুঁকিপূর্ণ। কিন্তু বর্তমান প্রজন্ম সোসাল মিডিয়ামুখী। নিজের কেরামতি সোশাল মিডিয়ায় তুলে দরতে সীমানার গণ্ডি অতিক্রম করতে পারে অনায়াসে। এমনকী পরোয়া করে না প্রাণের ঝুঁকি নিতে। কিন্তু, এবার থেকে অন্তত ট্রেনে বা স্টেশনে সেবসব বন্ধ হতে চলেছে। ট্রেনে বা স্টেশনে স্টান্ট করতে গেলেই এখন থেকে দিতে হবে কড়া মাশুল। কড়া পদক্ষেপের কথা জানিয়েছে ভারতীয় রেল।

   

জেসিবি-জয়ন্তের পর ‘কুখ্যাত’ জামাল, গণপিটুনি কাণ্ডে ফের পলাতক তৃণমূল নেতা

চলন্ত ট্রেনে বা স্টেশনে দাঁড়িয়ে স্টান্টের সব ভাইরাল ভিডিয়ো দেখেই কড়া সতর্কবার্তা দিয়েছিল সেন্ট্রাল রেলওয়ে। জানানো হয়েছিল য়ে, ওই ধরণের ভিডিও বানাতে দেখলেই, তাদের বিরুদ্ধে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ মামলা দায়ের করবে। তবে, তাতেও কাজের কাজ হচ্ছিল না। তাই সেন্ট্রাল রেলওয়ের তরফে এবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই ধরনের কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

রেল যাত্রীদের জন্য সুখবর, এবার শিয়ালহ থেকে ছাড়বে বিশেষ ট্রেন

সন্প্রতি ভাইরাল ভিডিও-তে এক যুবককে মুম্বইয়ের সেউরি স্টেশনে লোকাল ট্রেনের দরজা ধরে প্ল্যাটফর্মে ঝুলতে ও দৌড়াতে দেখা যায়। সেই ভিডিও ছড়িয়ে পড়ার পরই সেন্ট্রাল রেলওয়ের তরফে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয় আরপিএফ-কে। রেল কর্মকর্তারা জানিয়েছেন, ভিডিও-য় যে যুবককে স্টান্ট করতে দেখা গিয়েছে, তাঁর খোঁজ চলছে। তাঁর বিরুদ্ধে মামলা রুজু হবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google