ফের সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের

ফের লক্ষাধিক কর্মীদের সুখবর দিল কেন্দ্রীয় সরকার। আপনিও যদি আপনার ১৮ মাসের পুরনো ডিএ (DA) বকেয়ার জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে সরকার তা নিয়ে অনেক তথ্য দিয়েছে। এই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ফের লক্ষাধিক কর্মীদের সুখবর দিল কেন্দ্রীয় সরকার। আপনিও যদি আপনার ১৮ মাসের পুরনো ডিএ (DA) বকেয়ার জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে সরকার তা নিয়ে অনেক তথ্য দিয়েছে। এই আটকে থাকা ডিএ বকেয়া নিয়ে সরকার রবিবার নিজেদের অবস্থান পরিষ্কার করল।

২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুনের মধ্যে বকেয়া ডিএ নিয়ে কোনও বিবেচনা করা হয়নি। এখনও পর্যন্ত সরকারের সিদ্ধান্তের পর লক্ষ লক্ষ কর্মী বড় ধাক্কা খেতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মূল বেতন ৫৬,৯০০ টাকা যদি হয় তাহলে আপনি বর্তমানে ডিএ হিসাবে ১৯,৩৪৬ টাকা পাচ্ছেন। ৩৮ শতাংশ হারে ডিএ পেলে আপনার ডিএ বেড়ে হবে ২১,৬২২ টাকা। একই সঙ্গে আপনার বেতন বছরে ২৭,৩১২ টাকা বেড়ে যাবে।

   

উল্লেখ্য, এই মুহূর্তে জুলাই মাসেই লক্ষ লক্ষ কর্মীর ডিএ বাড়িয়ে বড় সুখবর দিতে পারে সরকার। এআইসিপিআই সূচক অনুযায়ী, সরকার এবার ডিএ-র পূর্ণ ৪ শতাংশ বৃদ্ধি করতে পারে, যার পরে কর্মীদের ডিএ ৩৪ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশ হবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google