Government Job: গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজের সুযোগ দিচ্ছে কেন্দ্র

Government Job: আপনি কি গ্রাফিক ডিজাইনার (Graphic Designers) হিসেবে কাজ করতে ইচ্ছুক! বিগত চার পাঁচ বছর ধরে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে! তাহলে কেন্দ্র সরকার আপনার জন্য নিয়ে এসেছে চাকরির সুযোগ।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Graphic Designer india girl

Government Job: আপনি কি গ্রাফিক ডিজাইনার (Graphic Designers) হিসেবে কাজ করতে ইচ্ছুক! বিগত চার পাঁচ বছর ধরে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে! তাহলে কেন্দ্র সরকার আপনার জন্য নিয়ে এসেছে চাকরির সুযোগ।

সম্প্রতি কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে মন্ত্রকে কাজের জন্য প্রয়োজন একজন গ্রাফিক ডিজাইনার। তবে ইচ্ছুক প্রার্থীকে পূর্বে কাজের অভিজ্ঞতা দেখাতে হবে।

   

একই সাথে থাকতে হবে একদম সাধারণ স্তর উচ্চস্তর পর্যন্ত গ্রাফিক ডিজাইন হিসেবে কাজ করার দক্ষতা। তাছাড়া দ্রুত কাজ শেষ করার দক্ষতা থাকতে হবে। একই সাথে মোশন গ্রাফিক ডিজাইন এবং অ্যানিমেটড ভিডিও এডিটিং করার দক্ষতা থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে গ্রাফিক ডিজাইনের হিসেবে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি প্রার্থীকে স্নাতক হতে হবে। একই সাথে আবেদন করার জন্য কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকে জমা দিতে হবে আগের সংস্থার নো অবজেকশন সার্টিফিকেট। কেন্দ্র সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে বলে জানা গিয়েছে গ্রাফিক ডিজাইনের পদের জন্য।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google