ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে নিবার্চনের দিন ঘোষণার আগে রাজ্যে আসছে আধাসেনা

কলকাতা: ইতিমধ্যে ভোটের আবহ তৈরি হয়ে গিয়েছে বাংলায়৷ প্রতিটি রাজনৈতিক দল নিজেদের খুঁটি সাজাতে অপ্রকাশিতভাবে প্রচারে নেমে পড়েছে৷ একদিকে যেমন এরাজ্যের মুখ্যমন্ত্রী জেলায় জেলায় সফর শুরু করে দিয়েছেন, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Central Force Deployment in Kolkata a Key Agenda at Emergency Meeting

কলকাতা: ইতিমধ্যে ভোটের আবহ তৈরি হয়ে গিয়েছে বাংলায়৷ প্রতিটি রাজনৈতিক দল নিজেদের খুঁটি সাজাতে অপ্রকাশিতভাবে প্রচারে নেমে পড়েছে৷ একদিকে যেমন এরাজ্যের মুখ্যমন্ত্রী জেলায় জেলায় সফর শুরু করে দিয়েছেন, অন্যদিকে মার্চ মাসে ৭ তারিখ এরাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

যদিও ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন৷ তাই কবে থেকে শুরু হবে লোকসভা নির্বাচন সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি৷ এরই মধ্যে রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী৷ ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে চলতি মাসেই বাহিনী পৌঁছে যাবে বলে সূত্র মারফত জানা গিয়েছে৷

   

এতো তাড়াতাড়ি কেন্দ্রীয় বাহিনীর আসার কারণ হিসেবে জানা গিয়েছে, মূলত ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে কমিশন কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসছে৷ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বাহিনী আসতে পারে বলে সূত্রের খবর৷ ২০১৯ সালে রাজ্যে ৭৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল৷ এবার ২০২৪-এর লোকসভা নির্বাচনে তার থেকেও বেশি বাহিনী মোতায়েন করা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে৷ বাংলার জন্য চাওয়া হয়েছে ৯২০ কোম্পানি সিএপিএফ বাহিনী৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google