CBI: মোদীর রাজ্যে সিবিআই হানা, বিপুল ব্যাংক জালিয়াতির পর্দা ফাঁস

প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাটে বড়সড় ব্যাংক কেলেঙ্কারির পর্দা ফাঁস করল সিবিআই (CBI)। এই রাজ্যের এবিজি শিপইয়ার্ডের বিরুদ্ধে ২২ হাজার ৮৪২ কোটি টাকা জালিয়াতির অভিযোগ উঠেছে। মোট ২৮টি ব্যাংকের কাছ ...

By Rana Das

Published:

Follow Us
CBI raid in Modi's state

প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাটে বড়সড় ব্যাংক কেলেঙ্কারির পর্দা ফাঁস করল সিবিআই (CBI)। এই রাজ্যের এবিজি শিপইয়ার্ডের বিরুদ্ধে ২২ হাজার ৮৪২ কোটি টাকা জালিয়াতির অভিযোগ উঠেছে। মোট ২৮টি ব্যাংকের কাছ থেকে সংস্থা এই বিপুল পরিমাণ ঋণ নিয়েছিল। এই কেলেঙ্কারির পর্দাফাঁস করেছে সিবিআই।

ব্যাংক থেকে নেওয়া কোটি কোটি টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ উঠেছে নীরব মোদী, বিজয় মালিয়ার মত শিল্পপতিদের বিরুদ্ধে। ফের ব্যাংক থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণ পরিশোধ না করার অভিযোগ সামনে এলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে চাঞ্চল্য। গুজরাটের জাহাজ নির্মাণ সংস্থার তিন কর্তা অশ্বিনী কুমার, সন্থানম মুথুস্বামী ও ঋষি আগরওয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সিবিআই।

   

এবিজি শিপইয়ার্ড নামে সংস্থাটি জাহাজ নির্মাণ ও মেরামত কাজ করে থাকে। গুজরাটের সুরাট ও দাহেজে সংস্থার নিজস্ব কারখানা রয়েছে। অভিযোগ এই সংস্থাটি বিভিন্ন ব্যাংকের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা ঋণ নিলেও সেই ঋণ তারা আর পরিশোধ করেনি।

সিবিআইয়ের তদন্তে এসেছে, সংস্থাটি আইসিআইসি আই ব্যাংকের কাছ থেকে ৭ হাজার ৮৯ কোটি টাকা, আইডিবিআই ব্যাংক থেকে ৩৬৩৪ কোটি টাকা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে ২৯২৫ কোটি টাকা ঋণ নিয়েছিল। ব্যাঙ্ক অফ বরোদা থেকে ১৬১৪ কোটি টাকা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক থেকে ১২৪৪ কোটি টাকা করে ঋণ নিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সংস্থা ব্যাংকগুলির কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধের কোনও চেষ্টাই করেনি ঘটনার জেরে ব্যাংক জালিয়াতির অভিযোগ এনেছে সিবিআই।

সিবিআই তার অভিযোগে জানিয়েছে, ২০১২ সালের এপ্রিল মাস থেকে ২০১৭ সালের জুলাই মাস পর্যন্ত অভিযুক্তরা যৌথভাবে ব্যাংক তহবিলের যথেচ্ছ অপব্যবহার করেছে। বিভিন্ন ব্যাংক থেকে ঋণ হিসেবে নেওয়া টাকাও যথাযথ কাজে খরচ করা হয়নি। অর্থাৎ যে উদ্দেশ্যে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছিল সেই উদ্দেশ্যে ওই টাকা কাজে লাগানো হয়নি। শুধু তাই নয়, সংস্থা বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের জন্য সময়মত সুদ-সহ কিস্তির টাকাও পরিশোধ করেনি। গুজরাটে বিজেপি সরকার। সেই সরকারের চোখে ধুলো দিয়ে কিভাবে এত বড় একটা কেলেঙ্কারি ঘটল তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google