ওডিশা এফসিতেই থাকতে চান এই তারকা ফুটবলার

গত মরসুমটা সুখকর ছিল না ওডিশা এফসির (Odisha FC)। বিশেষ করে দেশের প্রথম ডিভিশনের ফুটবল টুর্নামেন্ট তথা ইন্ডিয়ান সুপার লিগে প্রথম থেকেই ছন্দ বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Odisha FC Carlos Delgado

গত মরসুমটা সুখকর ছিল না ওডিশা এফসির (Odisha FC)। বিশেষ করে দেশের প্রথম ডিভিশনের ফুটবল টুর্নামেন্ট তথা ইন্ডিয়ান সুপার লিগে প্রথম থেকেই ছন্দ বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব ছিল না। তবে সময় এগোনোর সাথে সাথেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল জগন্নাথ ধামের এই ফুটবল দল। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল সকলের। যারফলে পরবর্তীতে অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল কেরালা ব্লাস্টার্সকে। তারপর সেই ছন্দ বজায় রেখেই বেঙ্গালুরু এফসিকে টেক্কা দিয়েছিল তৎকালীন কোচ সার্জিও লোবেরার ছেলেরা।

স্বাভাবিকভাবেই অনেকে মনে করেছিল যে হয়তো সুপার সিক্সে নিজেদের নিশ্চিত করে ফেলবে ওডিশা এফসি। কিন্তু সেটা সম্ভব হয়নি। তারপর নিজেদের শহরে আয়োজিত সুপার কাপে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। স্বাভাবিকভাবেই খালি হাতে মরসুম শেষ করেছিল ওডিশা। সেই ধাক্কা কাটিয়ে এবারের সুপার কাপে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও সেখানেও মিলেছে হতাশা। এবার গোয়ার বুকে আয়োজিত এই টুর্নামেন্টের গ্ৰুপ পর্বেই ছিটকে গিয়েছিল একবারের খেতাব জয়ীরা। সেই হতাশা কাটিয়ে আসন্ন প্রথম ডিভিশন লিগে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য রয়েছে প্রত্যেকের। তবে গত কয়েক মাসে বদলে গিয়েছে অনেককিছু।

   

কার্লোস ডেলগাডোর ক্ষোভ: “বক্তব্য নয়, পদক্ষেপ চাই—আপনারা ফুটবল ইকোসিস্টেমকে পক্ষাঘাতগ্রস্ত করেছেন”

গত নভেম্বরে দল ছেড়েছেন তৎকালীন কোচ সার্জিও লোবেরা‌। বর্তমানে দেশের অন্যতম সফল ফুটবল দল মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্বপ্রাপ্ত তিনি। এছাড়াও দল ছেড়েছেন বেশকিছু ফুটবলার। এসবের মাঝেই ওডিশা এফসির এক ফুটবলারের দল ছাড়ার কথা উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। তিনি কার্লোস ডেলগাডো। গত ২০২২ সাল থেকেই আইএসএলের এই ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন এই স্প্যানিশ তারকা। দলের হয়ে বহু গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের সক্রিয়তা দেখিয়েছেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

তবে শোনা যাচ্ছিল যে আসন্ন আইএসএলের কথা মাথায় রেখে নাকি তাঁকে দলে টানতে আগ্ৰহী চেন্নাইয়িন এফসি। সেইমতো কথাবার্তা ও নাকি শুরু করা হয়েছিল তাঁদের তরফে। কিন্তু শেষ পাওয়া তথ্য অনুযায়ী নিজের বর্তমান ক্লাবের হয়েই এই আইএসএল খেলতে চান ডেলগাডো। যেটা নিঃসন্দেহে খুশি করেছে ওডিশা সমর্থকদের।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google