Prime Minister Modi: শূর্পণখা মন্তব্য! এবার কি মোদীর সাংসদ পদ বাতিল?

প্রধানমন্ত্রীকে (Prime Minister Modi) নিয়ে মানহানিকর মামলায় সাংসদ পদ বাতিল হয়েছে রাহুল গান্ধীর। এ র পরেই আরও একটি মানহানিকর মামলার ভিত্তিতে প্রধানমন্ত্রী মোদীর সাংসদ পদ বাতিল হতে পারে এমনই বিতর্ক তীব্র।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Renuka Chowdhury, former Union Minister of State for Women and Child Development

প্রধানমন্ত্রীকে (Prime Minister Modi) নিয়ে মানহানিকর মামলায় সাংসদ পদ বাতিল হয়েছে রাহুল গান্ধীর। এ র পরেই আরও একটি মানহানিকর মামলার ভিত্তিতে প্রধানমন্ত্রী মোদীর সাংসদ পদ বাতিল হতে পারে এমনই বিতর্ক তীব্র। সংসদে বিতর্কিত”শূর্পণখা মন্তব্য” চর্চিত হতে শুরু করেছে ফের। এই মন্তব্যের জেরে পাঁচ বছর পর মোদীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী।

অভিযোগ, রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, “রামায়ণ সিরিজের পর আপনার সৌজন্যে শূর্পণখার মতো এমন হাসি শুনলাম।” সেসময় মোদীর নিশানা ছিলেন তেলেঙ্গানার কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী।

   

রেণুকা চৌধুরী বলেছেন, তিনি মোদীর ২০১৮ সালের মন্তব্যের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করবেন। প্রসঙ্গত, গুজরাটের এক বিজেপি নেতার দায়ের করা ফৌজদারি মানহানির মামলায় তাঁরই দলের নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারপরই জামিন পান। আর সেই কারাদণ্ডের সাজাকে ভিত্তি করে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়েছে। তিনি কেরলের ওয়েনাড থেকে কংগ্রেস সাংসদ ছিলেন। লোকসভা সচিবালয় নোটিশ দিয়ে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের কথা জানায়।

কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী বলেছেন আমাকে কটাক্ষ করে শূর্পণখা বলার পর এবার আদালত কী ব্যবস্থা নেয় তা আমরা দেখব। তিনি টুইটে রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদীর বিতর্কিত মন্তব্যের ভিডিও ক্লিপিংও পোস্ট করেছেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google