Valentine’s Day: ভালোবাসার সপ্তাহে পর পর দুদিন দাম কমল সোনার

কলকাতা: ফের দাম কমল সোনার৷ ভ্যালেন্টাইন্স উইকে এই নিয়ে দুদিন দাম কমল হলুদ ধাতুর৷ চলতি সপ্তাহে শুক্র ও শনিবার পরপর দু’দিন দাম কমল সোনার৷ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে৷ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
gold

কলকাতা: ফের দাম কমল সোনার৷ ভ্যালেন্টাইন্স উইকে এই নিয়ে দুদিন দাম কমল হলুদ ধাতুর৷ চলতি সপ্তাহে শুক্র ও শনিবার পরপর দু’দিন দাম কমল সোনার৷ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে৷ তার আগে পর পর দুদিন সোনার দাম কমায় খুশি আমজনতা৷ শুধু ভ্যালেন্টাইন্স ডে নয় রয়েছে বিয়ের মরশুমও৷

চলছে প্রেমের সপ্তাহ৷ আজ অর্থাৎ শুক্রবার টেডি ডে৷ এবছর প্রিয়জনকে সফট টয় উপহার না দিয়ে আপনি চাইলে উপহার দিতেই পারেন টেডি বিয়ারের মতো সোনার পেনডেন্ট৷ বাজেট কম থাকলে, উপহার দিতে পারেন রুপোর গহনাও৷ ১০ ফেব্রুয়ারি কিছুটা দাম কমেছে সোনার দাম ও রুপোও৷

   

শুক্রবার ২১০ টাকা কমেছিল সোনার দাম৷ ১০ ফেব্রুয়ারি আরও ১০০ টাকা কমল৷ অর্থাৎ গত দু’দিনে মোট ৩১০ টাকা সস্তা হয়েছে সোনা৷ শনিবার সোনা-রুপোর দাম কত রয়েছে জেনে নিন৷

শনিবার ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৭ হাজার ৮৯০ টাকা৷

২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম ৫ লক্ষ ৭৮ হাজার ৯০০ টাকা৷

২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৩ হাজার ১৫০ টাকা৷

২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৩১ হাজার ৫০০ টাকা৷

১৮ ক্যারেটের ১০ গ্রামের দাম ৪৭ হাজার ৩৬০ টাকা৷

১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম ৪ লক্ষ ৭৩ হাজার ৬০০ টাকা৷

১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৭ হাজার ৪৪০ টাকা৷ ১ কেজি রুপোর দাম ৭৪ হাজার ৪০০ টাকা৷

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google