এই কাজটি করেছেন তো? না হলে পিএম কিষাণের ২০০০০ কোটি টাকা থেকে বঞ্চিত হবেন

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই কৃষকদের জন্য (PM Kisan Yojana) বিরাট পদক্ষেপ করেছেন নরেন্দ্র মোদী। পিএম কিষাণ সম্মাননিধির আওতায় দেশের প্রায় ৯ কোটি কৃষককে ২০,০০০ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
pm-kisan-samman-nidhi-beneficiary-17th-installment-date-for-pm-kisan-yojana-ekyc

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই কৃষকদের জন্য (PM Kisan Yojana) বিরাট পদক্ষেপ করেছেন নরেন্দ্র মোদী। পিএম কিষাণ সম্মাননিধির আওতায় দেশের প্রায় ৯ কোটি কৃষককে ২০,০০০ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র। সোমবার সকালে এই সংক্রান্ত ফাইলে সই করেছেন মোদী। এই ২০,০০০ কোটি টাকা দিয়ে ১৭-তম কিস্তির টাকা মেটানো হবে বলে খবর। ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি ১৬-তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।

যদিও ঠিক কবে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে তা এখনও কেন্দ্রের তরফে সরকারি ভাবে জানানো হয়নি। তবে খুব তাড়াতাড়ি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা। পিএম কিষাণ যোজনার ১৭-তম কিস্তির টাকা পেতে ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু কীভাবে করবেন এই ই-কেওয়াইসি? অনেকের মনেই এখন ঘুরছে সেই প্রশ্ন।

   

পিএম কিষাণের পরবর্তী কিস্তি পেতে ই-কেওয়াইসি বাধ্যতামূলক

আপনি যদি পিএম কিষাণ যোজনার একজন সুবিধাভোগী হন এবং পরবর্তী কিস্তি পেতে চান, তাহলে আপনার জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। অতএব, আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটি এখনও না করে থাকেন, তবে দেরি না করে আজই এটি করে ফেলুন। আপনি যদি এটি না করেন তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার ১৭-তম কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন।

সবচেয়ে সস্তা জলপাইগুড়িতে! পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় পেট্রোলের দাম জানুন

পিএম কিষাণ প্রকল্পের ই-কেওয়াইসি কীভাবে করবেন

প্রথমে পিএম কিষাণ প্রকল্পের পোর্টালে যেতে হবে (https://pmkisan.gov.in/)। পোর্টাল খোলার পর ডানদিকের ফার্মার্স অপশনটির ‘বেনিফিসিয়ারি’ তালিকায় ক্লিক করতে হবে। সেখানে যাবতীয় তথ্য আপনাকে প্রদান করতে হবে। কিছু নথিও চাওয়া হবে। সেগুলি আপলোড করতে হবে। সবশেষে আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে OTP আসবে। সেটি দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

১৬-তম কিস্তির টাকা ঢুকেছিল ফেব্রুয়ারিতে

২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি ১৬-তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। এখন তাঁরা অধীর আগ্রহে কিষাণ সম্মান নিধির ১৭-তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই এই টাকা দেশের প্রায় ৯ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর ব্যাপারে উদ্যোগী হয়েছেন নরেন্দ্র মোদী স্বয়ং।

মসনদে বসেই প্রতিশ্রুতিপূরণ! কৃষকদের ২০০০০ কোটি দিচ্ছে মোদী সরকার

কৃষকদের বার্ষিক ৬০০০ টাকার আর্থিক সুবিধা

দেশের কৃষকদের আর্থিক সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকার কিষাণ সম্মান নিধি যোজনা চালাচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ২৪ ফেব্রুয়ারি, ২০১৯-এ শুরু হয়েছিল। এই প্রকল্পের অধীনে, কেন্দ্রীয় সরকার দেশের যোগ্য কৃষকদের বার্ষিক ৬০০০ টাকা করে দেয়। এই টাকা অবশ্য একেবারে দেওয়া হয় না। তিনটি ধাপে ২০০০ টাকা করে দেওয়া হয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google