মঙ্গলে সত্যিই মঙ্গল হল (Petrol Diesel Rate)! দেশের একাধিক রাজ্যে একলাফে অনেকটাই কমল পেট্রোল-ডিজেলের দাম। চেন্নাই বাদে তিন বড় মেট্রো শহরে (কলকাতা, মুম্বই, দিল্লি) জ্বালানি তেলের দাম একই রয়েছে। বিহারে পেট্রোলের দাম ৩৬ পয়সা ও ডিজেলের দাম লিটারে ৩৪ পয়সা কমেছে। মধ্যপ্রদেশে পেট্রোলের দাম ৪৮ পয়সা কমেছে লিটারে। কর্নাটকে প্রতি লিটারে কমেছে ৩৬ পয়সা।
দেশের ৩ বড় মেট্রো শহর, অর্থাৎ, কলকাতা-দিল্লি-মুম্বইয়ে জ্বালানি তেলের দাম একই রয়েছে। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। গোটা দেশের মধ্যে সবচেয়ে সস্তায় পেট্রোল মিলছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানে লিটার প্রতি পেট্রোলের দাম মাত্র ৮২ টাকা ৪২ পয়সা। দমনে ৯২ টাকা ৩২ পয়সায় মিলছে এক লিটার পেট্রোল।
চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০০.৯৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৫৬ টাকা। মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৪৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৯৭ টাকা। দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৬২ টাকা। কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৯৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৭৬ টাকা।
রাহুলের এক ভাষণেই কুপোকাত বিজেপি? গুরুত্ব আঁচ করে জবাবি আসরে মোদী
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দামের পরিবর্তন হয় এবং নতুন দাম প্রকাশ করা হয়। পেট্রোল ও ডিজেলের দামের সঙ্গে আবগারি শুল্ক, ডিলার কমিশন, ভ্যাট সহ অন্যান্য জিনিস যোগ করার পর এর দাম মূল দামের থেকে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই কারণেই আমাদের এতটা বেশি দামে পেট্রোল-ডিজেল কিনতে হয়।
গ্রাহকরা এসএমএসের মাধ্যমে জেনে নিতে পারেন পেট্রোল ডিজেলের দৈনিক দাম। ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা 9224992249 নম্বরে আরএসপি এবং তাদের সিটি কোড টাইপ করে তথ্য পেতে পারেন এবং বিপিসিএল গ্রাহকরা আরএসপি এবং তাদের সিটি কোড টাইপ করে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে তথ্য পেতে পারেন।
‘বিজেপি আমাকে তাড়িয়েছে, মানুষ ওদের ৬৩ সাংসদকে তাড়িয়েছে’, চরম আক্রমণাত্মক মহুয়া
এছাড়া এইচপিসিএল গ্রাহকরা এইচপিপ্রাইস এবং তাদের সিটি কোড টাইপ করে এবং 9222201122 নম্বরে পাঠিয়ে দাম জানতে পারেন। প্রতিদিন সকালে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অফ ইন্ডিয়ার মতো সংস্থাগুলি তাদের ওয়েবসাইটে পেট্রোল এবং ডিজেলের দাম প্রকাশ করে।




















