দাম কমল রান্নার গ্যাসের! কলকাতায় কত হল LPG?

কলকাতা: দেশজুড়ে নভেম্বরের শুরুতেই বদলে গেল এলপিজি সিলিন্ডারের দাম। সরকারি তেল কোম্পানিগুলি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫ টাকা কমিয়েছে, যা আজ, ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর ...

By Moumita Biswas

Published:

Follow Us
LPG Cylinder Price Cut

কলকাতা: দেশজুড়ে নভেম্বরের শুরুতেই বদলে গেল এলপিজি সিলিন্ডারের দাম। সরকারি তেল কোম্পানিগুলি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫ টাকা কমিয়েছে, যা আজ, ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে। তবে সাধারণ গৃহস্থের রান্নাঘরে ব্যবহৃত ১৪.২ কেজির ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।

কোথায় কত দাম

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL)-এর তথ্য অনুযায়ী, দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম ১৫৯০.৫০ টাকা, যা আগে ছিল ১৫৯৫.৫০ টাকা। একইভাবে মুম্বইয়ে ১৫৪২ টাকা, কলকাতায় ১৬৯৪ টাকা এবং চেন্নাইয়ে ১৭৫০ টাকা হয়েছে নতুন দাম। উল্লেখযোগ্যভাবে, গত মাসেই অর্থাৎ ১৯ অক্টোবর বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৫ টাকা বাড়ানো হয়েছিল, আর এবার নভেম্বরের শুরুতে তা কিছুটা কমল।

   

IOCL-এর হালনাগাদ দামের তালিকায় দেখা যাচ্ছে পাটনা, নয়ডা ও লখনউয়ে ১৮৭৬ টাকা, ভোপালে ১৮৫৩.৫০ টাকা, এবং গুরুগ্রামে ১৬০৭ টাকা দরে মিলবে ১৯ কেজির সিলিন্ডার।

এই সিলিন্ডার মূলত হোটেল, রেস্তরাঁ, ধাবা ও অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই দাম কিছুটা কমায় ব্যবসায়িক খাতে রান্নার খরচে সামান্য স্বস্তি ফিরল।

ঘরোয়া গ্যাসের দামে কোনও পরিবর্তন নয় LPG Cylinder Price Cut

ডোমেস্টিক রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। ১৪.২ কেজির সিলিন্ডারের দাম সর্বশেষ সংশোধিত হয়েছিল ৮ এপ্রিল ২০২৫-এ, তার পর থেকে আর কোনও পরিবর্তন আসেনি।

বর্তমানে দিল্লিতে এলপিজির দাম ৮৫৩ টাকা, কলকাতায় ৮৭৯ টাকা, মুম্বইয়ে ৮৫২.৫০ টাকা, চেন্নাইয়ে ৮৬৮.৫০ টাকা, লখনউয়ে ৮৯০.৫০ টাকা, আমেদাবাদে ৮৬০ টাকা, হায়দরাবাদে ৯০৫ টাকা, বারাণসীতে ৯১৬.৫০ টাকা এবং পাটনায় ৯৫১ টাকা।

অর্থাৎ, সাধারণ গৃহস্থের রান্নাঘরে দাম একই থাকলেও, ব্যবসায়িক ক্ষেত্রের জন্য গ্যাসের খরচ কিছুটা কমে গেল নভেম্বরের শুরুতেই।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google