বৃষ্টিমুখর দিনে ফের দাম বাড়ল সোনার, কলকাতার বাজারে কত হল জানেন?

সারাদিনের ব্যস্ততার মাঝে একবার হলেও সকল মহিলাই চোখ বুলিয়ে নেন সোনা ও রুপোর (Gold-Silver Price) দামের উপর৷ কারণ সোনার জিনিস কেনা সকলের কাছেই খুবই শখের৷ বিশেষ করে সামনেই ...

By Suparna Parui

Published:

Follow Us

সারাদিনের ব্যস্ততার মাঝে একবার হলেও সকল মহিলাই চোখ বুলিয়ে নেন সোনা ও রুপোর (Gold-Silver Price) দামের উপর৷ কারণ সোনার জিনিস কেনা সকলের কাছেই খুবই শখের৷ বিশেষ করে সামনেই দুর্গাপুজো, তারপর ভাইফোঁটা, ধনতেরাস৷

তাই এই সময়ে সোনা ও রুপোর জিনিস কম-বেশি সকলেই কিনে থাকেন৷ বিশেষ করে বহু মানুষ মনে করেন ধনতেরাসে যে কোনও ধাতুর জিনিস কেনা অত্যন্ত শুভ৷ তাই সারা বছরে না কিনে থাকলেও  পুজোর সময়ে শখে সোনা কিনে থাকেন প্রায় অনেকেই৷

   

তবে যে কোনও ধাতুর জিনিস কেনার আগে আপনাকে সেই জিনিসটির দাম সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার৷ না হলে আপনার পকেট থেকেই গলতে পারে বেশি টাকা৷ সেই কারণে আগে জেনে নিন কত টাকা কমেছে সোনা ও রুপোর৷

তবে কয়েকদিন আগেই সোানার দাম কমলেও ফের পুজোর আগে চড়চড়িয়ে দাম বেড়ে গেল সোনার৷ তবে দাম যতই বাড়ুক সোনা কিনতে ভাটা পড়েনি গহনাপ্রেমীদের মধ্যে৷ চড়া দামেই গহনা কিনছেন লোকজন। আজ ফের বাড়ল সোনার দাম। তবে সামান্য করেছে রুপোর দাম। দুর্গাপুজো উপলক্ষে আপনারও যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২৪ ক্যারেটের সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৬৩৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৬ হাজার ৩৭০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৭ লক্ষ ৬৩ হাজার ৭০০ টাকা। গতকালের তুলনায় আজ ১০০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম-
সোনার দাম বাড়লেও, সামান্য কমেছে রুপোর দাম। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯২ হাজার ৮০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google