HomeBusinessসপ্তাহের শেষে হুড়মুড়িয়ে বাড়ল সোনার দাম,কলকাতায় কত হল জানেন?

সপ্তাহের শেষে হুড়মুড়িয়ে বাড়ল সোনার দাম,কলকাতায় কত হল জানেন?

- Advertisement -spot_img

চলতি সপ্তাহ শেষ হওয়ার আগে ফের একবার সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক দেখা গেল। জানলে আঁতকে উঠবেন, আজ বেশ অনেকটাই বাড়ল সোনা এবং রুপর দাম। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে,সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। সোনা-রুপোর দাম(Gold Silver Price) নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়।

প্রতিদিন নানান গুরুত্বপূর্ণ খবরের মাঝে সকলেরই নজর থাকে সোনার দামের ওপর। দিনদিন সোনার দামে কতটা পরিবর্তন হল সেইদিকে নজর থাকে সাধারণ মানুষের। তবে সোনার দামের পাশাপাশি মানুষের নজর থাকে রুপোর দামের ওপরেও। এখনও পর্যন্ত অনেক বাঙালিই বিয়ে কিংবা অন্নপ্রাশনের মতো অনুষ্ঠানের উপহার হিসেবে এই মূল্যবান ধাতুগুলো দিয়ে থাকেন। জেনে নিন আজ শহর কলকাতায় ও অন্যান্য রাজ্যে কত টাকায় মিলছে সোনা ও রুপো।

   

আজ অর্থাৎ শনিবার প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম ৭৬০৫ টাকা। যা গত দিনের থেকে ০.৯৩ শতাংশ পরিবর্তিত হয়েছে। কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ৮১,২৮০ টাকা। রুপোর দাম কেজি প্রতি ৯৬,৬০০ টাকা। আজ সকালে সোনার ও রুপোর দামে(Gold Silver Price) সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। ২৪ ক্যারেট সোনার দাম ১০ গ্রামে ১০ টাকা বেড়ে ৮১,২৮০ টাকায় পৌঁছেছে। একইসঙ্গে রুপোর দাম কেজি প্রতি ১০০ টাকা বেড়ে ৯৬,৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

২২ ক্যারেট সোনার দাম: কলকাতা,মুম্বাই,চেন্নাই ও হায়দরাবাদে ২২ ক্যারেট সোনার দাম ১০ গ্রামে ৭৪,৫১০ টাকা। দিল্লিতে এই দামের পরিমাণ ৭৪,৬৬০ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম: মুম্বাই,কলকাতা,চেন্নাই ও হায়দরাবাদে ১০ গ্রামে দাম ৮১,২৮০ টাকা। দিল্লিতে এই সোনার দাম ৮১,৪৩০ টাকা।

রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে জানিয়ে রাখি, আজ কলকাতা,দিল্লি এবং বেঙ্গালুরুতে ১ কেজি রুপোর দাম ৯৬,৬০০ টাকা। তবে চেন্নাইয়ে এই দাম অনেকটাই বেশি, ১,০৪,১০০ টাকা।

সোনার বাজারে আজকের এই সামান্য পরিবর্তন বিনিয়োগকারীদের নজর কাড়তে পারে।

- Advertisement -spot_img
Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img