ভোটের আগে সরকারি কর্মীদের পোয়াবারো, ২% বাড়ল ডিএ!

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। প্রতীক্ষার অবসান ঘটিয়ে মহার্ঘ ভাতা বা ডিএ ২ শতাংশ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শনিবার প্রধানমন্ত্রী…

central government DA hike 

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। প্রতীক্ষার অবসান ঘটিয়ে মহার্ঘ ভাতা বা ডিএ ২ শতাংশ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএ বৃদ্ধির পাশাপাশি মেরিটাইম ফান্ড এবং গ্রামীণ সড়ক যোজনা নিয়েও বড় ঘোষণা করেছে কেন্দ্র।

সরকারি কর্মীদের মুখে হাসি

সাধারণত বছরে দু’বার (জানুয়ারি ও জুলাই) মূল্যবৃদ্ধির সূচকের (CPI-IW) ওপর ভিত্তি করে ডিএ সংশোধন করা হয়। এবার ঘোষণা কিছুটা দেরিতে হওয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মী ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। এই ২ শতাংশ বৃদ্ধির ফলে কয়েক লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন। বকেয়া বা এরিয়ার সংক্রান্ত তথ্যও শীঘ্রই জানানো হবে।

   

মহিলা বিল ইস্যুতে বিরোধীদের কড়া সমালোচনা central government DA hike

বৈঠকের ফাঁকে লোকসভায় মহিলা সংরক্ষণ বিল আটকে যাওয়া নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিলটির বিরোধিতা করে বিরোধী দলগুলো মস্ত বড় ভুল করেছে, যার রাজনৈতিক মাশুল তাদের ভবিষ্যতে দিতেই হবে।” প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, বিরোধীদের এই নেতিবাচক মানসিকতার কথা দেশের প্রতিটি গ্রামে পৌঁছে দিতে হবে। তাঁর দাবি, বিলটির বিরোধিতা করে বিরোধীরা আসলে দেশের নারীশক্তিকেই পরাজিত করেছে।