ইতিহাস গড়ল সোনার দাম? আজ কলকাতায় ২২ ক্যারাটের বড়সড় উলটপুরাণ!

বিয়ের মরসুম শুরু হয়ে গিয়েছে। রবিবাসরীয় সকালে সোনার বাজারে (Gold Price) ফের নজরকাড়া চমক। টানা ওঠানামার পর আজ, ৮ ফেব্রুয়ারি রবিবার, সোনার দামে আপাতত স্থিতাবস্থা…

Big Surprise for Gold Buyers! Kolkata’s 22-Carat Gold Prices See Major Shift

বিয়ের মরসুম শুরু হয়ে গিয়েছে। রবিবাসরীয় সকালে সোনার বাজারে (Gold Price) ফের নজরকাড়া চমক। টানা ওঠানামার পর আজ, ৮ ফেব্রুয়ারি রবিবার, সোনার দামে আপাতত স্থিতাবস্থা লক্ষ্য করা যাচ্ছে। গতকাল সামান্য দাম বাড়লেও আজ আর কোনও পরিবর্তন হয়নি হলুদ ধাতুর দরে। ফলে ২২ ক্যারাট ও ২৪ ক্যারাট দুই ধরনের সোনার দামই আজ অপরিবর্তিত রয়েছে।

সোনা (Gold Price) মানেই শুধু গয়না নয়, বহু মানুষের কাছে এটি নিরাপদ বিনিয়োগের অন্যতম মাধ্যম। বিশেষ করে বিয়ের মরসুম, উৎসব কিংবা ভবিষ্যতের সঞ্চয়ের কথা মাথায় রেখে সোনার দামের ওঠানামার দিকে প্রতিদিনই নজর রাখেন ক্রেতারা। আজকের দিনে কলকাতার সোনার বাজারের দিকে তাকালে দেখা যাচ্ছে, ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৩ হাজার ৫৫০ টাকা। একই সঙ্গে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে ১ লক্ষ ৫৬ হাজার ৬০০ টাকা।

   

শুধু কলকাতাই নয়, দেশের অন্যান্য বড় শহরগুলিতেও আজ প্রায় একই ছবি। রাজধানী দিল্লিতে আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম(Gold Price) ১ লক্ষ ৪৩ হাজার ৭০০ টাকা, আর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৬ হাজার ৭৫০ টাকা। দিল্লির বাজারেও আজ দামে কোনও হেরফের দেখা যায়নি।