জলদি সারুন কাজ, জুলাইতে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক!

প্রতি বছরের একেবারে শুরুতেই ছুটির তালিকা ওয়েবসাইটে আপলোড করে আরবিআই। সেখানে থাকে মাস ভিত্তিক ছুটির তালিকা জানা যায়। সেই তালিকা অনুসারে, চলতি বছরের জুলাইতে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
bank holiday list in july 2024, জুলাইতে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

প্রতি বছরের একেবারে শুরুতেই ছুটির তালিকা ওয়েবসাইটে আপলোড করে আরবিআই। সেখানে থাকে মাস ভিত্তিক ছুটির তালিকা জানা যায়। সেই তালিকা অনুসারে, চলতি বছরের জুলাইতে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। জাতীয় ও আঞ্চলিক ছুটি মিলিয়ে এবার সেই তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই।

জুলাইতে কোন কোন তারিখে ব্যাঙ্ক বন্ধ থাকছে?

   

মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ হলেও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তালিকা অনুযায়ী, জুলাইতে দ্বিতীয় ও চতুর্থ শনিবার বাদ দিয়ে কলকাতা তথা বাংলায় ছুটি থাকছে মাত্র একদিন। এ দিনটি হল মহরমের দিন অর্থাৎ ১৭ জুলাই। বাকি দিনগুলিতে মিলবে ব্যাঙ্কিং পরিষেবা।

ছুটির দিনগুলিতে অনলাইন ব্যাঙ্কিং ও এটিএম ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। ইউপিআই পরিষেবার ক্ষেত্রেও কোনও প্রভাব পড়বে না।

জুলাইতে কোন কোন ব্যাঙ্ক বন্ধ?

৩ জুলাই ২০২৪ : শিলংয়ের ব্যাঙ্কগুলি বেহ ডিয়েনখলাম উপলক্ষে বন্ধ থাকবে।
৬ জুলাই ২০২৪ :  MHIP Day উপলক্ষে এই দিনে আইজলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৭  জুলাই ২০২৪: রবিবার হওয়ায় দেশের সব ব্যাঙ্কে ছুটি থাকবে।
৮ জুলাই ২০২৪: ৮ জুলাই কাং রথযাত্রা উপলক্ষে ইম্ফলে ব্যাঙ্কগুলি বন্ধ রয়েছে।
৯  জুলাই ২০২৪: দ্রুকপা সে-জি উপলক্ষে গ্যাংটকের ব্যাঙ্কগুলি বন্ধ।
১৩ জুলাই ২০২৪: দ্বিতীয় শনিবার হওয়ায় দেশের সব ব্যাঙ্কে ছুটি থাকবে।
১৪ জুলাই ২০২৪: রবিবার হওয়ায় এটি একটি সাপ্তাহিক ব্যাঙ্ক ছুটির দিন৷
১৬ জুলাই ২০২৪: হরেলা উপলক্ষে দেরাদুনের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
১৭ জুলাই ২০২৪: মহরম উপলক্ষে দেশের অনেক রাজ্যে ব্যাঙ্কে ছুটি থাকবে। আরবিআইয়ের তালিকা অনুযায়ী, আগরতলা, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ তেলেঙ্গানা, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, দিল্লি, পাটনা, রাঁচি, রায়পুর, শিলং, সিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্কগুলির জন্য ছুটি থাকবে৷ পানাজি, তিরুবনন্তপুরম, কোচি, কোহিমা, ইটানগর, ইম্ফল, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, চণ্ডীগড়, ভুবনেশ্বর, আহমেদাবাদের ব্যাঙ্ক খোলা থাকবে।
২১ জুলাই ২০২৪: রবিবার হওয়ায় দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৭ জুলাই ২০২৪: চতুর্থ শনিবার হওয়ায় এই দিনে দেশের সব ব্যাঙ্কে ছুটি থাকবে।
২৮ জুলাই ২০২৪: যেহেতু এই দিনটি জুলাই মাসের শেষ রবিবার, তাই সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

উল্লেখ্য যে, ব্যাঙ্কগুলির ছুটির তালিকা সমস্ত রাজ্যে এক নয়। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অনুসারে, সমস্ত রাজ্যের ছুটির তালিকা আলাদা। এই ছুটির একটি সম্পূর্ণ তালিকা আরবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে, যেখানে রাজ্যগুলির অনুসারে বিভিন্ন উৎসব এবং ছুটির সম্পূর্ণ ব্যাঙ্কগুলো বন্ধ থাকলেও গ্রাহকদের কোনও সমস্যা হবে না। এমনকী ছুটির দিনেও মানুষ অনলাইন ব্যাঙ্কিংয়ের সাহায্যে তাদের সমস্ত কাজ সম্পন্ন করতে পারে।

রাজ্যের ৯ জেলায় কমল পেট্রোলের দাম, আপনার জেলায় দাম কত?

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google