জুপিটারের ইলেকট্রিক ভার্সন আসছে, কেমন হবে এই ই-স্কুটি

TVS Jupiter EV স্কুটার শীঘ্রই বাজারে আসছে। টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) এবার তাদের ইলেকট্রিক যানবাহন পোর্টফোলিওকে আরও বিস্তৃত করার দিকে পদক্ষেপ নিচে চলেছে। সংস্থা খুব তাড়াতাড়িই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
TVS Jupiter electric to be launched soon

TVS Jupiter EV স্কুটার শীঘ্রই বাজারে আসছে। টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) এবার তাদের ইলেকট্রিক যানবাহন পোর্টফোলিওকে আরও বিস্তৃত করার দিকে পদক্ষেপ নিচে চলেছে। সংস্থা খুব তাড়াতাড়িই একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার পরিকল্পনা নিচ্ছে বলেই জানা গিয়েছে। সূত্র অনুযায়ী, এই নতুন ই-স্কুটারটি হতে পারে জনপ্রিয় Jupiter মডেলের ইলেকট্রিক ভার্সন, অর্থাৎ TVS Jupiter EV নামে হাজির হতে পারে।

TVS Jupiter EV আসছে

বর্তমানে TVS তাদের iQube ইলেকট্রিক স্কুটারটি বাজারে বিক্রি করে, যার দাম ১ লক্ষ থেকে ১.৬ লক্ষ (এক্স-শোরুম) পর্যন্ত। এই স্কুটার ইতিমধ্যেই বিভিন্ন সেগমেন্টে ভালো সাড়া পাচ্ছে। একই সঙ্গে, TVS X নামের একটি প্রিমিয়াম ই-স্কুটারও রয়েছে সংস্থার পোর্টফোলিওতে, যার দাম ২.৫ লক্ষ। তাই এর বিক্রির পরিমাণ তুলনামূলক কম। এই পরিস্থিতিতে TVS Jupiter EV একটি পরিচিত ব্র্যান্ড এবং তুলনামূলকভাবে কম দামের কারণে সাধারণ ক্রেতাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠতে পারে।

   

Jupiter-এর ১১০ এবং ১২৫ সিসি ভ্যারিয়েন্টগুলির ফুয়েল ট্যাঙ্ক মেঝের নীচে থাকার ফলে, ব্যাটারি বসানোর উপযুক্ত জায়গা পাওয়া সম্ভব হয়েছে। এর ফলে স্কুটারের সিটের নিচে পর্যাপ্ত স্টোরেজ পাওয়া যাবে। একই সঙ্গে, ফুয়েল ক্যাপের জায়গাটিই ইলেকট্রিক ভার্সনে চার্জিং পোর্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। সবমিলিয়ে, Jupiter-এর বর্তমান গঠন এবং ডিজাইন ইলেকট্রিক রূপান্তরের জন্য প্রস্তুত।

Hero Xoom 160 স্কুটারের ডেলিভারি সম্ভবত আগস্ট থেকে, বুকিং ফের কবে চালু হবে?

টিভিএসের লক্ষ্য Ola ও Bajaj-এর সঙ্গে প্রতিযোগিতা

যদি Jupiter EV বাজারে আসে, তাহলে এটি Ola S1 এবং Bajaj Chetak-এর মতো জনপ্রিয় ই-স্কুটারের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে। বিশেষ করে ১.২ লক্ষের নিচে দামের ই-স্কুটার সেগমেন্টে এটি TVS-এর একটি বড় পদক্ষেপ হতে পারে। এমন একটি পরিচিত ও জনপ্রিয় স্কুটার মডেলকে ইলেকট্রিক রূপে আনলে TVS সহজেই বিপুল সংখ্যক গ্রাহক আকর্ষণ করতে পারবে।

TVS Jupiter EV ভারতের ইলেকট্রিক স্কুটার বাজারে এক গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে। পরিচিত ডিজাইন, ব্যাটারি-প্যাকিংয়ের সুবিধাজনক গঠন এবং একটি প্রতিযোগিতামূলক মূল্য এই স্কুটারটিকে সাধারণ মানুষের জন্য একটি উপযুক্ত বিকল্প করে তুলবে। এখন শুধু অফিসিয়াল ঘোষণা ও লঞ্চের তারিখের অপেক্ষা, যেখানে TVS হয়তো আরও চমক দিতে পারে দেশের ইলেকট্রিক টু-হুইলার ক্রেতাদের।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google