দেখা মিলল Tesla Model Y Juniper-এর, ভারতে আসছে টেসলার বৈদ্যুতিক গাড়ি?

ভারতে টেসলার গাড়ি বিক্রি করা নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। সম্প্রতি ভারতীয় ভারী শিল্প মন্ত্রী এইচ. ডি. কুমারাস্বামী’র মন্তব্য ঘিরে বিভিন্ন মহলে জল্পনা দানা বেঁধেছে। এদেশে টেসলা গাড়ি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Tesla Model Y Juniper spotted on Indian roads again

ভারতে টেসলার গাড়ি বিক্রি করা নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। সম্প্রতি ভারতীয় ভারী শিল্প মন্ত্রী এইচ. ডি. কুমারাস্বামী’র মন্তব্য ঘিরে বিভিন্ন মহলে জল্পনা দানা বেঁধেছে। এদেশে টেসলা গাড়ি উৎপাদন করতে অনুচ্ছুক বলে তিনি জানান। তবে এতকিছু সত্ত্বেও এবারে দেশের রাস্তায় টেসলার একটি বৈদ্যুতিক গাড়ির টেস্টিং চালাতে দেখা গেল। এটি হচ্ছে – Tesla Model Y Juniper। যদিও এই প্রথমবার নয়, এর আগেও বারতের রাস্তায় বহুবার টেসলার একাধিক মডেলের টেস্টিং চালিয়েছে।

পুরোপুরি কালো র‍্যাপে মোড়া অবস্থায় গাড়িটি স্পট করা হয়েছে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Reddit-এর মাধ্যমে যার ছবি প্রকাশ্যে এসেছে। যদিও ছবিগুলি কিছুটা ঝাপসা, তবুও একাধিক ক্লোজ-আপ ভিউতে গাড়িটির ফিচার ও ডিজাইনের কিছু ধারণা পাওয়া গিয়েছে, যা থেকে স্পষ্ট যে এটি Tesla-র প্রথম ভারতীয় মডেল হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে।

   

Triumph Scrambler 400 X সহ আরও দুই বাইকে 10 বছরের ওয়ারেন্টি, কোম্পানি দিচ্ছে দারুণ অফার!

Tesla-র প্রস্তুতি এবং ভারতে প্রবেশের ইঙ্গিত

ভারতে Tesla-র প্রবেশ কেবল একটি গুজব নয়। সংস্থা ইতিমধ্যেই জমি অধিগ্রহণ, ট্যালেন্ট হান্ট এবং লোকাল অপারেশনের জন্য পরিকল্পনা শুরু করেছে। এর পাশাপাশি Tesla ভারতের বাজারে Model 3 এবং Model Y-এর হোমোলোগেশনও সম্পন্ন করেছে, যা গাড়িগুলিকে ভারতের রাস্তায় চালানোর জন্য অনুমোদনপ্রাপ্ত করেছে।

Tesla Model Y Juniper ফিচারস এবং নিরাপত্তা প্রযুক্তি

Tesla Model Y Juniper আন্তর্জাতিক বাজারে একটি মাত্র কনফিগারেশনে উপলব্ধ, যার মধ্যে রয়েছে অল-হুইল ড্রাইভ সিস্টেম এবং একটি লং-রেঞ্জ ব্যাটারি। এই ব্যাটারির EPA-রেটেড রেঞ্জ ৫২৬ কিলোমিটার এবং টপ স্পিড ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। মাত্র ৪.৬ সেকেন্ডে এই গাড়ি ০ থেকে ৯৬ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৌঁছাতে সক্ষম।

TVS আনছে 450 সিসি-র নতুন বাইক, Apache ও Norton ব্র্যান্ডের অধীনে হবে লঞ্চ

Tesla Model Y Juniper-এ থাকছে পাওয়ার অ্যাডজাস্টেবল হিটেড ও ভেন্টিলেটেড সিট, ১৫টি স্পিকার ও একটি সাবউফার সহ শক্তিশালী সাউন্ড সিস্টেম, হ্যান্ডস-ফ্রি ট্রাঙ্ক, এবং ৮টি ক্যামেরা। নিরাপত্তার জন্য এতে রয়েছে অটোমেটিক এমার্জেন্সি ব্রেকিং, ফরওয়ার্ড কলিসন ওয়ার্নিং, ব্লাইন্ড-স্পট কলিশন ওয়ার্নিং এবং রেন ডিপারচার অ্যাভয়েডেন্স-এর মতো উন্নত প্রযুক্তি, যা রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতাকে আরও নিরাপদ করে তোলে।

সম্প্রতি Model Y Juniper-এর ডিজাইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সামনে এবং পেছনের দিকের লাইটিং সিস্টেমে নতুনত্ব এসেছে। অভ্যন্তরে যুক্ত হয়েছে উন্নত অ্যাম্বিয়েন্ট লাইটিং, ভেন্টিলেটেড সিট, নতুন টাচস্ক্রিন ইন্টারফেস, এবং সফট-টাচ ফিনিশ। এর পাশাপাশি, সাসপেনশন রিটিউন করা হয়েছে উন্নত পারফরম্যান্সের জন্য এবং স্টিয়ারিং আরও রেসপনসিভ করা হয়েছে। রাস্তায় চলার সময় শব্দ কমানোর জন্য যুক্ত করা হয়েছে অ্যাকোস্টিক গ্লাস।

Model Y Juniper-এ ছয়টি রঙের বিকল্প দেওয়া হয়েছে – স্টিল্থ গ্রে, পার্ল হোয়াইট, ডিপ ব্লু মেটালিক, ডায়মন্ড ব্ল্যাক, আলট্রা রেড এবং কুইকসিলভার। অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য গ্রাহকরা বেছে নিতে পারবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কিম অথবা সম্পূর্ণ অল-ব্ল্যাক ডিজাইন।

Tesla Model Y Juniper-এর একাধিকবার ভারতের রাস্তায় দেখা যাওয়া, সেইসঙ্গে কোম্পানির বিভিন্ন উদ্যোগ ইঙ্গিত দিচ্ছে যে Tesla শিগগিরই ভারতে তাদের যাত্রা শুরু করতে চলেছে। অত্যাধুনিক প্রযুক্তি ও আকর্ষণীয় ডিজাইনের এই গাড়িটি ভারতে ইলেকট্রিক গাড়ির জগতে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google