ভারতে প্রথমবার প্রদর্শিত হল রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক

ভারতের জনপ্রিয় রেট্রো মোটরসাইকেল নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) তাদের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল প্রদর্শন করল। Royal Enfield Flying Flea C6 ই-বাইকটি প্রথমবার ২০২৪ সালে মিলানে উন্মোচিত হয়েছিল। এর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Royal Enfield Flying Flea C6 showcased in India

ভারতের জনপ্রিয় রেট্রো মোটরসাইকেল নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) তাদের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল প্রদর্শন করল। Royal Enfield Flying Flea C6 ই-বাইকটি প্রথমবার ২০২৪ সালে মিলানে উন্মোচিত হয়েছিল। এর ডিজাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত ব্রিটিশ সেনাবাহিনীর Flying Flea বাইক থেকে অনুপ্রাণিত। কাঠামোতে ফোর্জড ফ্রেম ব্যবহার করা হয়েছে, যা একে হালকা ও মজবুত করে তুলেছে। এছাড়া, ম্যাগনেসিয়াম ব্যাটারি কেসিংয়ের নকশায় ব্যবহৃত হয়েছে অর্গানিক ডিজাইন ল্যাঙ্গুয়েজ। যা ওজন কমানোর পাশাপাশি কুলিং ব্যবস্থাকে উন্নত করেছে।

রয়্যাল এনফিল্ডের মতে, ব্যাটারির ফিন ডিজাইন, প্রযুক্তি ও ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি। সামনের ফিনগুলি অসম সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছে, যা আধুনিক প্রযুক্তির প্রতীক। অন্যদিকে পেছনের ফিনগুলি জোড় সংখ্যা অনুযায়ী রাখা হয়েছে। যা ঐতিহ্য ও ইতিহাসকে তুলে ধরে। উভয় ফিন ক্লাস্টার একসঙ্গে মিলিত হয়ে একটি উইং-আকৃতির মোটিফ তৈরি করেছে। যা একে ভিন্ন মাত্রা দিয়েছে। মূল মডেলের মতোই গোলাকার হেডল্যাম্প ও সিঙ্গেল সিট ডিজাইন বর্তমান। তবে চাইলে পিলিয়ন সিট আলাদাভাবে অ্যাক্সেসরিজ হিসেবে যুক্ত করা যাবে।

   

উন্নত হার্ডওয়্যার ও শক্তিশালী নির্মাণ

Flying Flea C6-এর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল গার্ডার ফর্ক সাসপেনশন। যা সাধারণত প্রচলিত ই-বাইকে দেখা যায় না। এই সাসপেনশন কেবলমাত্র বাইকের নান্দনিকতাই বাড়ায় না, বরং এনফিল্ডের দাবি অনুযায়ী, এটি শহরের রাস্তায় স্টেবিলিটি ও হ্যান্ডলিং উন্নত করবে।

শক্তিশালী ব্যাটারি ও উন্নত ইলেকট্রনিক কন্ট্রোল

রয়্যাল এনফিল্ড এখনও Flying Flea C6-এর ব্যাটারি ও মোটর সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে তারা নিশ্চিত করেছে যে এই বাইকটিতে সেন্ট্রাল ভেহিকল কন্ট্রোল ইউনিট (VCU) থাকবে। যা সম্পূর্ণভাবে এনফিল্ডের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এই VCU সিস্টেম বাইকের থ্রটেল, ব্রেকিং, এবং রিজেনারেটিভ ব্রেকিং নিয়ন্ত্রণে “নুয়ান্সড” অ্যাডজাস্টমেন্ট আনতে পারবে। ফলে, বাইকটির কর্মক্ষমতা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে অপটিমাইজ করা যাবে। আরও চমকপ্রদ বিষয়, VCU-এর অধিকাংশ ফিচার স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।

অত্যাধুনিক প্রযুক্তি ও সংযুক্ত ফিচার

Flying Flea C6-এ থাকবে কর্নারিং ABS, ক্রুজ কন্ট্রোল, এবং ট্র্যাকশন কন্ট্রোলের মতো আধুনিক ফিচার। ব্যবহারকারীরা এটি সাধারণ তিন-পিন প্লাগের মাধ্যমে চার্জ করতে পারবেন। বাইকের ডিজাইন দেখে বোঝা যাচ্ছে যে এতে LED লাইটিং ও ডিজিটাল ডিসপ্লে থাকবে, যা নতুন প্রজন্মের মোটরসাইকেলের প্রয়োজনীয় বৈশিষ্ট্য।

এই বৈদ্যুতিক মোটরসাইকেলটি অত্যাধুনিক Qualcomm Snapdragon QWM2290 চিপসেট দ্বারা চালিত হবে। এই চিপসেটের সাহায্যে Flying Flea C6 Snapdragon Car-to-Cloud প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত পরিষেবা প্রদানকারী প্রথম দুটি-চাকার যানবাহনগুলোর একটি হতে চলেছে।

লঞ্চের সম্ভাব্য সময়কাল

রয়্যাল এনফিলন্ড এখনও Flying Flea C6-এর আনুষ্ঠানিক লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞদের মতে, এই ই-বাইকটি ২০২৬ সালে বাজারে আসতে পারে। প্রসঙ্গত, Royal Enfield Flying Flea C6 সংস্থার প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল হওয়ায় এটি বাইকারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মডেল হতে চলেছে। ঐতিহ্যবাহী ডিজাইনের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে, এই নতুন ই-বাইক শহরের রাস্তায় আধিপত্য বিস্তার করতে প্রস্তুত।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google