নতুন প্রজন্মের Mahindra Bolero-র টেস্টিং শুরু, এদেশে প্রথমবার ধরা পড়ল ক্যামেরায়

নতুন প্রজন্মের Mahindra Bolero-র টেস্টিং চলছে জোরকদমে। সম্প্রতি ভারতেরে রাস্তায় এই জনপ্রিয় এসইউভি-র (SUV) দেখা গিয়েছে। তবে মডেলটি আপাদমস্তক ক্যামোফ্লেজে মোড়ানো অবস্থায় ধরা দিয়েছে। টেস্ট মিউলের ছবি ইতিমধ্যেই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
New-Gen Mahindra Bolero Spied For First Time

নতুন প্রজন্মের Mahindra Bolero-র টেস্টিং চলছে জোরকদমে। সম্প্রতি ভারতেরে রাস্তায় এই জনপ্রিয় এসইউভি-র (SUV) দেখা গিয়েছে। তবে মডেলটি আপাদমস্তক ক্যামোফ্লেজে মোড়ানো অবস্থায় ধরা দিয়েছে। টেস্ট মিউলের ছবি ইতিমধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে, এই নতুন SUV-টি পুরনো বোলেরোর ক্লাসিক রেট্রো ডিজাইনকে বজায় রেখেই আরও আধুনিক নকশার সঙ্গে বাজারে আনবে মাহিন্দ্রা।

এই নতুন প্রজন্মের বোলেরো (Mahindra Bolero) গড়ে উঠবে একেবারে নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে। যেটির বিস্তারিত মাহিন্দ্রা প্রকাশ করতে পারে ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের। সেই সঙ্গে একটি নতুন মডিউলার মনোকক চ্যাসিসের সম্ভাবনাও রয়েছে, যেটি ভবিষ্যতের অন্যান্য গাড়িতেও ব্যবহার করা যেতে পারে।

   

Mahindra Bolero-র নকশায় থাকছে আধুনিকতা ও রেট্রোর সমন্বয়

যদিও SUV-টি পুরোপুরি ক্যামোফ্লাজ করা ছিল, তবুও কিছু গুরুত্বপূর্ণ ডিজাইন উপাদান নজরে এসেছে। সামনের দিকে দেখা গেছে নতুন স্টাইলের মাহিন্দ্রা গ্রিল, যেখানে রয়েছে ভার্টিক্যাল স্ল্যাটস এবং তার দুই পাশে রয়েছে হেডল্যাম্প ইউনিট। হেডল্যাম্প গুলি রেক্ট্যাঙ্গুলার ইউনিটই থাকবে বলে মনে করা হচ্ছে, যদিও ক্যামোফ্লাজে রাউন্ড কাটআউট দেখা গেছে। এছাড়াও SUV-টির ফ্ল্যাট বনেট এবং কিছুটা কোণাকুণি আকৃতির বাম্পার ডিজাইনও নজর কেড়েছে।

গাড়ির সাইড প্রোফাইলে আগের চেয়ে অনেকটা পরিপাটি ডিজাইন দেখা গেছে। স্কোয়্যার্ড-অফ ফ্লেয়ার্ড হুইল আর্চ, ফ্লাশ-সিটিং ডোর হ্যান্ডল এবং প্রোমিনেন্ট রিয়ার হাঞ্চ SUV-টির নতুন চেহারাকে আরও আকর্ষণীয় করেছে। পিছনের দিকে আগের মতোই সাইড-ওপেনিং টেইলগেট থাকছে বলে মনে করা হচ্ছে এবং সেখানে স্পেয়ার হুইলের জায়গা থাকলেও এই মডেলে সম্ভবত কোনো সেন্সর মডিউল বসানো হয়েছে।

নতুন ফিচার ও আকর্ষণীয় দামে বাজারে এল Verna-র নয়া SX+ ট্রিম

যদিও নতুন প্রজন্মের প্ল্যাটফর্ম সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি, তবে শোনা যাচ্ছে এটি একটি মডুলার মনোকক প্ল্যাটফর্ম হতে পারে যা ভবিষ্যতে হাইব্রিড প্রযুক্তিকে সাপোর্ট করতে সক্ষম হবে। মাহিন্দ্রা আগামী দিনে তাদের গাড়িতে হাইব্রিড টেকনোলজি প্রয়োগ করতে আগ্রহী বলে বিভিন্ন রিপোর্টে জানানো হয়েছে।

মাহিন্দ্রা তাদের পুরনো বোলেরো মডেলকে স্করপিও ক্লাসিকের মতোই রেটেইন করতে পারে, যেটি মূলত গ্রামীণ বাজারের জন্য খরচ-সাশ্রয়ী অপশন হিসেবে থাকবে। অপরদিকে নতুন প্রজন্মের বোলেরো মডেলটি বোলেরো নিও-র জায়গা নিয়ে আরও প্রিমিয়াম এবং আপমার্কেট SUV হিসেবে বাজারে আত্মপ্রকাশ করতে পারে। নতুন এই SUV-টির কনসেপ্ট ভার্সনের প্রথম ঝলক আমরা পেতে পারি আগামী ১৫ আগস্টে, যেখানে মাহিন্দ্রা তাদের নতুন প্ল্যাটফর্ম এবং ভবিষ্যতের প্রোডাক্ট লাইনআপ সম্পর্কে দিকনির্দেশ দিতে পারে।

KTM 390 Duke কিনলেই 10 বছরের ওয়ারেন্টি, অফার কিন্তু সীমিত সময়ের

প্রসঙ্গত, নতুন প্রজন্মের মাহিন্দ্রা বোলেরো (Mahindra Bolero) শুধুমাত্র ডিজাইন বা প্রযুক্তির দিক থেকেই নয়, ব্র্যান্ড স্ট্র্যাটেজির ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। গ্রামীণ ও শহুরে উভয় বাজারেই আলাদা করে টার্গেট করে মাহিন্দ্রা তাদের বোলেরো ব্র্যান্ডকে আরও শক্তিশালী করে তুলতে চাইছে। নতুন প্ল্যাটফর্মের ওপর তৈরি এই SUV কেমন হয় এবং এতে ঠিক কী কী ফিচার থাকে, তা জানার জন্য আগ্রহে অপেক্ষা করছে গাড়িপ্রেমীরা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google