এই বড়দিনে Kawasaki Ninja 650-এ ঘুরুন, বিপুল ডিসকাউন্টে বাইক কেনার এখনই সেরা সময়

প্রতি মাসের মত বছরের শেষ মাস ডিসেম্বরেও ডিসকাউন্টের ঝুলি সাজিয়ে হাজির হল কাওয়াসাকি (Kawasaki)। সংস্থা তাদের অতি জনপ্রিয় মোটরসাইকেল Kawasaki Ninja 650-এ ছাড়ের ঘোষণা করেছে। চলতি মাস জুড়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Kawasaki Ninja 650 discount

প্রতি মাসের মত বছরের শেষ মাস ডিসেম্বরেও ডিসকাউন্টের ঝুলি সাজিয়ে হাজির হল কাওয়াসাকি (Kawasaki)। সংস্থা তাদের অতি জনপ্রিয় মোটরসাইকেল Kawasaki Ninja 650-এ ছাড়ের ঘোষণা করেছে। চলতি মাস জুড়ে প্রিমিয়াম বাইকটি লোভনীয় ডিসকাউন্ট সহ কেনা যাবে। গোটা ডিসেম্বর মাস জুড়ে এই অফার বৈধ থাকবে বলে জানিয়েছে কোম্পানি। ছাড়ের পরিমাণ শুনলে চমকে যাবেন!

Kawasaki Ninja 650-এ ডিসকাউন্ট

Ninja 650 এখন ৪৫,০০০ টাকা ডিসকাউন্ট সহ কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। ফলে বাইকটির বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে ৬.৮১ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এর আসল মূল্য ৭.১৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তাই এই বাইক কেনার এটিই সুবর্ণ সুযোগ। বছরের শেষ অথবা স্টক খালি হওয়া পর্যন্ত এই অফার চালু থাকবে। চলুন মডেলটির বৈশিষ্ট্য ও অন্যান্য খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

   

নতুন অ্যাডভেঞ্চার বাইক আনল কোটিএম, ইঞ্জিনের শক্তি তাক লাগাবে!

প্রথমেই জানিয়ে রাখি, ডিসকাউন্ট যোগ হওয়ার কারণে Kawasaki Ninja 650-এর স্পেসিফিকেশনে কোন পরিবর্তন ঘটানো হয়নি। একটি ৬৪৯ সিসি, প্যারালাল টুইন ইঞ্জিনে ছোটে এটি। যার আউটপুট ৮,০০০ আরপিএম গতিতে ৬৭ বিএইচপি শক্তি এবং ৬,৭০০ আরপিএম গতিতে ৬৪ এনএম টর্ক। মোটরের সঙ্গে সংযুক্ত ৬-গতির গিয়ারবক্স।

ফিচার্স হিসাবে এতে দেওয়া হয়েছে ব্লুটুথ যুক্ত একটি টিএফটি ডিসপ্লে, ট্রাকশন কন্ট্রোল এবং ডুয়েল চ্যানেল এবিএস। এদিকে স্টক খালি করার জন্যও ডিসকাউন্ট দেওয়া হতে পারে। কারণ এর ২০২৫ মডেলটি শীঘ্রই বাজারে আসছে বলেই অনুমান।

Joy Nemo: প্রতি কিলোমিটারে খরচ ১৭ পয়সা, বাজারে এল দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার

2025 Kawasaki Ninja 650 ক্যান্ডি স্টিল ফারনেস অরেঞ্জ / মেটালিক স্পার্ক ব্ল্যাক / মেটালিক রয়্যাল পারপেল এবং মেটালিক ম্যাট ওল্ড স্কুল গ্রিন / মেটালিক স্পার্ক ব্ল্যাক কালারে হাজির হতে পারে। স্ট্যান্ডার্ড মডেলের পাশাপাশি এর KRT Edition লঞ্চ করতে পারে কোম্পানি। বাজারে বাইকটির প্রতিপক্ষ হিসাবে রয়েছে Triumph Daytona 660, যার মূল্য ৯.৭২ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google