নতুন নতুন বাজারে প্রবেশ করছে চিনের এনইভি

গাড়ি উত্পাদন ও বিক্রিতে টানা ১৪ বছর ধরে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে চিন। পাশাপাশি নতুন-জ্বালানি গাড়ি বা এনইভির (NEV) উত্পাদন ও বিক্রিতেও টানা ৮ বছর ধরে একই রকম সাফল্য ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

গাড়ি উত্পাদন ও বিক্রিতে টানা ১৪ বছর ধরে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে চিন। পাশাপাশি নতুন-জ্বালানি গাড়ি বা এনইভির (NEV) উত্পাদন ও বিক্রিতেও টানা ৮ বছর ধরে একই রকম সাফল্য ধরে রেখেছে দেশটি। চিনের এনইভি (New Energy Vehicles) ব্র্যান্ডের প্রসার এবং ভালো গুণগতমান বাজারে ব্যাপক স্বীকৃতি পেয়েছে এবং তাদের প্রভাব দিন দিন বাড়ছে। বিশ্ব বাজারে চিনা এনইভির প্রসারের পদক্ষেপও দ্রুততর হচ্ছে।

চিনের একটি গাড়িনির্মাতা প্রতিষ্ঠান সম্প্রতি ঘোষণা করেছে যে, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সালভাদোরে তিনটি কারখানার সমন্বয়ে গঠিত এক বড় আকারের উত্পাদন কমপ্লেক্স নির্মাণ করবে। এতে থাকবে বিদ্যুৎ-চালিত বাস ও ট্রাকের চেসিস উত্পাদনের কারখানা, নতুন-জ্বালানি গাড়ি উত্পাদনের কারখানা এবং বিশেষ করে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি উপাদানের কারখানা। কারখানাটি ২০২৪ সালের দ্বিতীয়ার্থে চালু হবে। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের পরিকল্পনা এখান থেকে বছরে দেড় লাখ গাড়ি তৈরি করার।

   

এই প্রতিষ্ঠানের নির্বাহী ভাইস-চেয়ারম্যান লি ক্য বলেন, ব্রাজিলে বড় আকারের উত্পাদন কমপ্লেক্স নির্মাণ করা হলো আমেরিকা অঞ্চলের বাজারে প্রতিষ্ঠান উন্নয়নের গুরুত্বপূর্ণ মাইলফলক, যা স্থানীয় বাজারে নতুন-জ্বালানি গাড়ির জনপ্রিয় হওয়ার জন্য সহায়ক। তিনি বলেন, “আমরা কেবল বিদ্যুৎ-চালিত গাড়ি এবং প্লাগ-ইন হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি উত্পাদন করা যায় এমন কারখানা নির্মাণ করছি না ব্রাজিলে, বরং পুরো বিদ্যুৎ-চালিত গাড়ির সিস্টেমকে ব্রাজিলে নিয়ে এসেছি। আগামী কয়েক বছরে আমরা ৩ বিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল (প্রায় ৬২৩ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করবো এবং ৫ হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করবো।“

এ ছাড়া গত মার্চ মাসে ১১৭টি চিনা ব্র্যান্ডের নতুন-জ্বালানি গাড়ি চিনের লান ইয়ুন কাং শহর থেকে মেক্সিকোতে পাঠানো হয়েছে। ২০২২ সালে চিলিতে একটি চিনা বাস প্রতিষ্ঠান ১০২২টি বিদ্যুৎ-চালিত বাসের অর্ডার পেয়েছে। এটা চিনা বাস প্রতিষ্ঠানের বৃহত্তম বিদেশি অর্ডার পাওয়ার রেকর্ড।

লাতিন আমেরিকা অঞ্চল বিশ্বের পঞ্চম বৃহত্তম গাড়ি বাজার। এখানে বার্ষিক গাড়ি বিক্রির পরিমাণ ৫০ লাখেরও বেশি, যা বিশ্ব গাড়ি বাজারের প্রায় ৬ শতাংশ। চিনের মেশিনারি ও ইলেক্ট্রোনিক্স আমদানি-রপ্তানী শিল্প সমিতির গাড়ি শাখা অনুমান করছে, ২০২৩ সালে লাতিন আমেরিকা অঞ্চলে এনইভির হার মোট গাড়ির ১০ শতাংশে পৌঁছাবে। এর মধ্যে ব্রাজিল ও মেক্সিকোর ক্রয়ক্ষমতা হবে সবচেয়ে বেশি।

মধ্যপ্রাচ্যেও চিনের নতুন-জ্বালানি গাড়ি অনেক জনপ্রিয়তা পাচ্ছে। ২০২২ সালে কাতার ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সময় চিনা কোম্পানির উত্পাদিত ৮ শতাধিক বিদ্যুৎ-চালিত বাস গণ-যাতায়াতে সেবা দেওয়ার প্রধান শক্তিতে পরিণত হয়। পরে এসব বাস স্থানীয় গণ-যাতায়াত সিস্টেমে যুক্ত হয়। ২০২২ সালের শেষ দিকে চিনের একটি গাড়ি কোম্পানি সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানের সঙ্গে এক হাজার নতুন-জ্বালানি গাড়ি বিক্রির চুক্তিতে সই করেছে। এ গাড়ি কেনার লক্ষ্য স্থানীয় লজিস্টিক্সের সবুজ রূপান্তরে সাহায্য করা। এ ছাড়া চিনের নতুন-জ্বালানি গাড়ি দুবাই পুলিশের গাড়িবহরে যোগ দিয়েছে। এটাই দুবাই পুলিশের গাড়িবহরে প্রথমবারের মতো নতুন-জ্বালানি গাড়ির সংযোজন।

অন্যদিকে গত মে মাসে লেবাননের রাজধানী বৈরুতে আয়োজিত দ্বিতীয় মধ্যপ্রাচ্য বিদ্যুৎ-চালিত গাড়ি প্রদর্শনীতে যেসব গাড়ি প্রদর্শিত হয়, সেগুলোর এক-তৃতীয়াংশ ছিল চিনা গাড়ি। একজন স্থানীয় গাড়ি যন্ত্রাংশ বিক্রেতা বলেন, লেবাননের গাড়ি বাজার চীনা ব্র্যান্ডের নতুন-জ্বালানি গাড়িগুলোকে বেশ পছন্দ করেছে, কারণ এটা ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে।

ক্রেতারা চিনের নতুন-জ্বালানি গাড়ি কেনার পর জানতে পেরেছে যে, এসব গাড়ি বেশ ভালো এবং আন্তর্জাতিক মানের। তারা এভাবে কিনতে থাকবে। আস্তে আস্তে চিনের নতুন-জ্বালানি গাড়ির চাহিদাও বাড়বে।

আন্তর্জাতিক বাজারে চিনা এনইভির স্বীকৃতি দেখে মধ্যপ্রাচ্য চিনের নতুন-জ্বালানি গাড়িনির্মাণ প্রতিষ্ঠানে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। গত জুন মাসে আবু ধাবির একটি বিনিয়োগ সংস্থা চিনের একটি গাড়িনির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে শেয়ার ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে। একই মাসে আয়োজিত চিন-আরব সহযোগিতা ফোরাম চলাকালে সৌদি আরবের পুঁজি বিনিয়োগ মন্ত্রণালয় আরেকটি চিনা গাড়ি কোম্পানীর সঙ্গে প্রায় ৪০ বিলিয়ন ইউয়ানের চুক্তি স্বাক্ষর করেছে, ভবিষ্যতে গাড়ি গবেষণা, উত্পাদন ও বিক্রির প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google