MG ZS EV-র দামে বিপুল হ্রাস, এখন কিনলে সর্বোচ্চ ৪.৪৪ লক্ষ পর্যন্ত সাশ্রয় করতে পারবেন

ভারতে তাদের ছয় বছরের যাত্রা পূর্ণ করল JSW MG Motor। এই বিশেষ মুহূর্ত উদযাপন করতে সংস্থা তাদের জনপ্রিয় বৈদ্যুতিক SUV গাড়ি MG ZS EV-র দামে বড়সড় কাটছাঁট ঘোষণা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
MG ZS EV gets a massive price cut of up to ₹4.44 lakh

ভারতে তাদের ছয় বছরের যাত্রা পূর্ণ করল JSW MG Motor। এই বিশেষ মুহূর্ত উদযাপন করতে সংস্থা তাদের জনপ্রিয় বৈদ্যুতিক SUV গাড়ি MG ZS EV-র দামে বড়সড় কাটছাঁট ঘোষণা করেছে। মডেলটির ২০২৫ সালের সমস্ত ভ্যারিয়েন্টে সর্বোচ্চ ৪.৪৪ লক্ষ পর্যন্ত দাম কমানো হয়েছে। যার ফলে গাড়িটি আগের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী হয়ে উঠেছে এবং আরও বেশি সংখ্যক ক্রেতার হাতের নাগালে এসেছে। মূল্যহ্রাসের পর এই ইলেকট্রিক SUV-র এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ১৬.৭৫ লক্ষ থেকে এবং সর্বোচ্চ ২০.৫০ লক্ষ পর্যন্ত যাচ্ছে।

MG ZS EV-র নতুন মূল্য তালিকা

ZS EV Executive ভ্যারিয়েন্টে তুলনামূলকভাবে কম ছাড় পাওয়া গেছে – মাত্র ১৩,০০০। Excite Pro ভ্যারিয়েন্টে দাম কমেছে ৪৮,০০০। Exclusive Plus মডেলটি আগের থেকে ৪.১৫ লক্ষ সস্তা হয়েছে। সবচেয়ে বেশি ছাড় দেওয়া হয়েছে Essence ভ্যারিয়েন্টে – যার দাম কমানো হয়েছে ৪.৪৪ লক্ষ টাকা। এই দামের হ্রাস ZS EV-কে এখন Tata Curvv EV, Hyundai Creta EV, Mahindra BE 6 এমনকি MG-রই Windsor Pro (fixed battery option)-এর তুলনায় অনেক প্রতিযোগিতামূলক করে তুলেছে।

   

BNCAP ক্র্যাশ টেস্টে ‘এলেম’ দেখাল Maruti Suzuki Baleno, জানুন এর সমস্ত সেফটি ফিচার

MG-র আধিকারিকের বক্তব্য

JSW MG Motor India-এর সেলস প্রধান রাকেশ সেন বলেছেন, “গত ছয় বছরে ভারতীয় অটোমোবাইল বাজারে আমাদের উন্নয়ন যাত্রায় গ্রাহক ও সংশ্লিষ্ট অংশীদারদের ধন্যবাদ জানাই। MG ZS EV আমাদের ব্র্যান্ডের উদ্ভাবনী শক্তির প্রতিফলন, যা ২০২০ সালে টেকনোলজি-ভিত্তিক পরিবর্তনের সূচনা করেছিল। আমাদের ছয় বছর পূর্তি উপলক্ষ্যে, আমরা এই গাড়িকে আরও সুলভ করে গ্রাহকদের কাছে তুলে ধরতে চাই। আমাদের অন্য দুটি ইভি ইতিমধ্যেই হাতের নাগালের দামে রয়েছে, এবার ZS EV-ও সেই তালিকায় যুক্ত হল।”

প্রসঙ্গত, MG ZS EV ছিল কোম্পানির দ্বিতীয় গাড়ি ভারতের বাজারে, এবং গত ছয় মাসে এর গড় বিক্রি হয়েছে প্রতি মাসে প্রায় ৬০০ ইউনিট। তবে MG-এর আরেকটি ইভি, Windsor EV, ZS EV-র বাজারে খানিকটা প্রভাব ফেলেছে। Windsor EV-এর গড় মাসিক বিক্রি হয়েছে প্রায় ৩,৪৫০ ইউনিট, এবং সেপ্টেম্বর ২০২৪-এর লঞ্চের পর থেকে ২৭,০০০-এর বেশি ইউনিট বিক্রি হয়েছে। এমতাবস্থায়, ZS EV-র নতুন হ্রাসকৃত দাম ক্রেতাদের কাছে এটিকে আরও আকর্ষণীয় করে তুলবে এবং ভবিষ্যতে বিক্রি বৃদ্ধির সম্ভাবনা তৈরি করবে।

যাই হোক, ছয় বছরের পূর্তিতে বৈদ্য়ুতিক গাড়িটির দামে এই বিশাল হ্রাস গ্রাহকদের কাছে বড়সড় প্রণোদনা হিসেবে এসেছে। যারা একটি স্টাইলিশ এবং প্রিমিয়াম ইলেকট্রিক SUV খুঁজছেন, তাদের জন্য এই মুহূর্তে এটি একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক বিকল্প হয়ে উঠেছে। EV সেগমেন্টে নতুন করে গতি আনতে এই সিদ্ধান্ত কার্যকর ভূমিকা নিতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google