BNCAP ক্র্যাশ টেস্টে ‘এলেম’ দেখাল Maruti Suzuki Baleno, জানুন এর সমস্ত সেফটি ফিচার

Maruti Suzuki Baleno অন্যতম সুরক্ষিত গাড়ি হিসাবে নিজেকে সর্বসমক্ষে প্রমাণ দিল। ভারতের বাজারে একটি জনপ্রিয় প্রিমিয়াম হ্যাচব্যাক মডেলটি নিরাপত্তা পরীক্ষায় ৪-স্টার রেটিং পেয়েছে। সম্প্রতি এটি Bharat NCAP (BNCAP)-এর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Maruti Suzuki Baleno achieves 4 stars in BNCAP crash test

Maruti Suzuki Baleno অন্যতম সুরক্ষিত গাড়ি হিসাবে নিজেকে সর্বসমক্ষে প্রমাণ দিল। ভারতের বাজারে একটি জনপ্রিয় প্রিমিয়াম হ্যাচব্যাক মডেলটি নিরাপত্তা পরীক্ষায় ৪-স্টার রেটিং পেয়েছে। সম্প্রতি এটি Bharat NCAP (BNCAP)-এর ক্র্যাশ টেস্টে অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করেছে। তবে এই ৪-স্টার রেটিং শুধুমাত্র প্রাপ্তবয়স্ক যাত্রীদের জন্য পেয়েছে। শিশু যাত্রীদের ক্ষেত্রে একটু কম ৩-স্টার রেটিং অর্জন করতে সক্ষম হয়েছে মডেলটি। বাজারে এই গাড়ির মূল প্রতিদ্বন্দ্বীদের তালিকায় রয়েছে Tata Altroz, Hyundai i20 এবং Baleno-রই রিব্যাজড সংস্করণ Toyota Glanza।

কী কী সেফটি ফিচার রয়েছে Maruti Suzuki Baleno-তে

Maruti Suzuki Baleno স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে নিয়ে আসে ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম (ESP), হিল হোল্ড কন্ট্রোল, রিয়ার পার্কিং সেন্সর, হাই-স্পিড অ্যালার্ট সিস্টেম, ব্রেক অ্যাসিস্ট, ডুয়েল এয়ারব্যাগ, সিটবেল্ট প্রিটেনশনার ও ফোর্স লিমিটার, এবং সিটবেল্ট রিমাইন্ডার। এছাড়াও, গাড়িতে ISOFIX চাইল্ড সিট মাউন্টস ও অতিরিক্ত সুরক্ষার জন্য ব্রেক অ্যাসিস্ট প্রযুক্তি রয়েছে।

   

গাড়ির উচ্চতর ভ্যারিয়েন্টগুলিতে সংযুক্ত রয়েছে ৩৬০-ডিগ্রি পার্কিং ক্যামেরা, যা সরু রাস্তাতেও গাড়ি পার্ক করতে সাহায্য করে। এর পাশাপাশি, রিয়ার পার্কিং ক্যামেরা ও মোট ৬টি এয়ারব্যাগও পাওয়া যায়। এটি যাত্রীদের নিরাপত্তা আরও বাড়িয়ে তোলে।

হিরোর নতুন এন্ট্রি-লেভেল ইলেকট্রিক স্কুটার এদিন লঞ্চ হচ্ছে

Bharat NCAP দুটি ভিন্ন ভ্যারিয়েন্টে Baleno-এর ক্র্যাশ টেস্ট করেছে – একটি ৬ এয়ারব্যাগ সহ এবং অন্যটি ২ এয়ারব্যাগ সহ। ৬ এয়ারব্যাগ ভ্যারিয়েন্টটি অ্যাডাল্ট সেফটির জন্য ৩২-এর মধ্যে ২৬.৫২ পয়েন্ট অর্জন করেছে। যেখানে ২ এয়ারব্যাগ ভ্যারিয়েন্ট পেয়েছে ২৪.০৪ পয়েন্ট। তবে শিশু যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রে দুটি ভ্যারিয়েন্টই সমানভাবে ৪৯-এর মধ্যে ৩৪.৮১ পয়েন্ট জিতে নিতে পেরেছে।

Frontal Offset Deformable Barrier Test-এ দুই ভ্যারিয়েন্টই ১৬-এর মধ্যে ১১.৫৪ পয়েন্ট অর্জন করেছে। Side Movable Deformable Barrier Test-এ কিছুটা পার্থক্য দেখা গেছে – ৬ এয়ারব্যাগ ভ্যারিয়েন্ট পেয়েছে ১২.৫০ পয়েন্ট, যেখানে ২ এয়ারব্যাগ ভ্যারিয়েন্ট পেয়েছে ১৪.৯৯ পয়েন্ট।

দাম ও ইঞ্জিন স্পেসিফিকেশন

Maruti Suzuki Baleno-এর এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ৬.৭০ লক্ষ থেকে ৯.৯২ লক্ষ টাকা পর্যন্ত গিয়েছে। এই গাড়িটি একটি মাত্র ১.২ লিটার ফোর-সিলিন্ডার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনে পাওয়া যায়, যা ৮৯ বিএইচপি শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটি ৫-স্পিড ম্যানুয়াল বা ৫-স্পিড AMT ট্রান্সমিশনের সাথে যুক্ত। যারা আরও বেশি মাইলেজ চান, তারা এই একই ইঞ্জিনের CNG ভার্সনও পেতে পারেন, তবে CNG ব্যবহারে পাওয়ার আউটপুট কিছুটা কমে যায়।

প্রসঙ্গত, Bharat NCAP-এ চার তারা পাওয়ার মাধ্যমে Baleno প্রমাণ করেছে যে এটি শুধুমাত্র স্টাইল ও পারফরম্যান্সেই নয়, নিরাপত্তার ক্ষেত্রেও নির্ভরযোগ্য। উন্নত সেফটি ফিচার ও বিভিন্ন ভ্যারিয়েন্টে আধুনিক প্রযুক্তি সংযোজনের ফলে এটি ভারতের হ্যাচব্যাক সেগমেন্টে ক্রেতাদের অন্যতম প্রথম পছন্দ হয়ে উঠেছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google