Mahindra Thar Roxx শোরুমে পৌঁছাতে শুরু করল, সময়ের আগেই চালু বুকিং

এ বছর স্বাধীনতা দিবসে ভারতের অফ-রোডার গাড়ির বাজারে জাঁকজমকপূর্ণভাবে লঞ্চ হয়েছিল মাহিন্দ্রা থার রক্স (Mahindra Thar Roxx)। পাঁচ দরজা ভার্সনের এই গাড়িটি মোট ৬টি ভ্যারিয়েন্টে হাজির হয়েছে। এগুলির ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mahindra-Thar-Roxx

এ বছর স্বাধীনতা দিবসে ভারতের অফ-রোডার গাড়ির বাজারে জাঁকজমকপূর্ণভাবে লঞ্চ হয়েছিল মাহিন্দ্রা থার রক্স (Mahindra Thar Roxx)। পাঁচ দরজা ভার্সনের এই গাড়িটি মোট ৬টি ভ্যারিয়েন্টে হাজির হয়েছে। এগুলির দাম ১২.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। ইন্টেরিয়রে আপগ্রেড ঘটানোর পাশাপাশি বহু সুরক্ষা ফিচার যোগ করা হয়েছে। আজ অর্থাৎ ১৪ সেপ্টেম্বর থেকেই গাড়িটি শোরুমে পৌঁছানোর কাজ শুরু হচ্ছে।

আগামী ৩ অক্টোবর, ২০২৪ থেকে মডেলটির বুকিং গ্রহণ শুরু হবে। ওইদিন আবার সংস্থার প্রতিষ্ঠা দিবস। সেদিন থেকে আগ্রহী ক্রেতারা অনলাইনের পাশাপাশি সংস্থার অথোরাইজ ডিলারশিপ থেকেও গাড়িটির বুকিং করতে পারবেন। যদিও ইতিমধ্যেই কয়েকটি ডিলার গাড়িটির আনঅফিসিয়াল বুকিং গ্রহণ শুরু করেছে। ২০,০০০ থেকে ২৫,০০০ টাকায় করা যাচ্ছে বুকিং। মাহিন্দ্রা জানিয়েছে, আজ অর্থাৎ সেপ্টম্বরের ১৪ তারিখ থেকে শুরু হচ্ছে টেস্ট ড্রাইভ। আবার ডেলিভারি আগামী ১৪ অক্টোবর বা দ্বাদশী থেকে চালু হচ্ছে। চলুন পাঁচ দরজার মাহিন্দ্রা থার রক্স-এর সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

   

Mahindra Thar Roxx : স্পেসিফিকেশন

মাহিন্দ্রা থার রক্স (Mahindra Thar Roxx) দু’ধরনের ইঞ্জিন বিকল্পে এসেছে। এর ২.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন থেকে ১৭৪ বিএইচপি শক্তি ও ৩৮০ এনএম টর্ক এবং ২.২ লিটার টার্বো মোটর থেকে ১৭২ বিএইচপি শক্তি ও ৩৭০ এনএম টর্ক উৎপন্ন হবে। গাড়িটি ৬-স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন অপশনে বেছে নেওয়া যাবে। ভবিষ্যতে এই গাড়ি রিয়ার হুইল ড্রাইভ ও 4×4 অপশনে আসবে।

Mahindra Thar Roxx : দাম ও ভ্যারিয়েন্ট

মাহিন্দ্রা থার রক্স মোট ৬টি ভ্যারিয়েন্টে এসেছে। এগুলি হল – MX1, MX3, MX5, AX3L, AX5L এবং AX7L। মডেলগুলির দাম ১২.৯৯ লাখ টাকা থেকে শুরু হচ্ছে। আবার টপ-এন্ড ভ্যারিয়েন্টটি কিনতে খরচ পড়বে ২০.৪৯ লাখ টাকা (এক্স-শোরুম)। বর্তমান দামগুলি রিয়ার-হুইল ড্রাইভ (RWD) ট্রিমের। 4×4 ভ্যারিয়েন্টগুলির মূল্য এখনও ঘোষণা করা হয়নি৷

নতুন লঞ্চ হওয়া Swift CNG নাকি Tiago CNG, কোন গাড়িটি বেশি ভালো?

সদ্য লঞ্চ হওয়া মাহিন্দ্রা থার রক্স সংস্থার এম-গ্লাইড প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এসেছে। এতে রয়েছে ডবল উইসবোন ফ্রন্ট এবং পেন্টা লিঙ্ক রিয়ার সাসপেনশন। কোম্পানি জানিয়েছে, এই নতুন প্ল্যাটফর্মের উপর তৈরি গাড়িটি আগের চাইতে ১৮% হালকা। এর ওয়াটার ওয়েডিং ক্যাপাসিটি ৬৫০ মিমি। এর টপ-ট্রিমে রয়েছে ১৯ ইঞ্চি অ্যালয় হুইল, আবার লোয়ার ট্রিম ১৮ ইঞ্চি অ্যালয় হুইলে ছুটবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google