HomeBusinessমোদীর ডাকে এবার পরমাণু শক্তিতে বিনিয়োগ আদানির

মোদীর ডাকে এবার পরমাণু শক্তিতে বিনিয়োগ আদানির

নয়াদিল্লি: ভারতের শক্তিখাতে বড় মাপের পরিবর্তনের ইঙ্গিত মিলল (Adani)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণাকে কেন্দ্র করে এবার দেশের পরমাণু শক্তি খাতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে আদানি গ্রুপ। দীর্ঘদিন ধরে ভারতের পারমাণবিক শক্তি সম্পূর্ণভাবে রাষ্ট্রায়ত্ত সংস্থা NPCIL (Nuclear Power Corporation of India Ltd)–এর আওতায় ছিল। বর্তমানে ২৩টি রিঅ্যাক্টর পরিচালনা করছে NPCIL, যার মোট উৎপাদন ক্ষমতা ৮.৮ গিগাওয়াট।

কিন্তু মোদী সরকারের নতুন নীতিগত দৃষ্টিভঙ্গির ফলে প্রথমবারের মতো বেসরকারি সংস্থার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, পরমাণু শক্তিকে এখন আধুনিক শক্তিনীতির অংশ করে বেসরকারি খেলোয়াড়দের জন্য PPP (Public–Private Partnership) মডেল আনা হতে পারে। আর তার পরেই আদানি গ্রুপ ঘোষণা করেছে যদি সরকার একটি কার্যকর PPP মডেল তৈরি করে, তবে তারা পরমাণু শক্তি প্রকল্পে যোগ দিতে প্রস্তুত।

   

SIR এর কাজের চাপে আক্রান্ত ব্লক যুব আধিকারিক!

বিশেষজ্ঞদের মতে, এটি ভারতের শক্তিখাতে যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। কারণ নবায়নযোগ্য শক্তির পাশাপাশি পরমাণু শক্তিকেও ভবিষ্যতের ‘ক্লিন এনার্জি’–র অন্যতম স্তম্ভ হিসেবে দেখছে কেন্দ্র। দেশের বিদ্যুৎ চাহিদা দ্রুত বাড়ছে অর্থনীতি বিস্তার, শিল্পায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ২০৩০ সালের মধ্যে ভারতের বিদ্যুৎ চাহিদা দ্বিগুণ হতে পারে। এই পরিস্থিতিতে কার্বন নিঃসরণ কমিয়ে উচ্চক্ষমতার শক্তি উৎপাদনে পরমাণু শক্তির ভূমিকা উল্লেখযোগ্য।

আদানি গ্রুপ ইতিমধ্যেই সৌরশক্তি, বায়ুশক্তি ও সবুজ হাইড্রোজেন খাতে বড় বিনিয়োগ করেছে। ফলে পরমাণু শক্তিতে অংশগ্রহণ তাদের শক্তিনীতিকে আরও শক্তিশালী করবে, এমনটাই মনে করছে শিল্পমহল। তবে পরমাণু শক্তি খাতে বেসরকারি সংস্থার প্রবেশ নিয়ে বিতর্কও রয়েছে। নিরাপত্তা, দায়বদ্ধতা আইন, প্রযুক্তিগত দক্ষতা, আন্তর্জাতিক চুক্তি এই সব মিলিয়ে পারমাণবিক শক্তি খাত অত্যন্ত সংবেদনশীল। তাই PPP মডেল কীভাবে তৈরি হবে, তাতে সবার নজর।

কেন্দ্রের দাবি, ভারতকে আগামী দশকে শক্তির সুপারপাওয়ার বানাতে হলে পরমাণু শক্তিতে বহুগুণ বৃদ্ধি প্রয়োজন। আর এই বৃদ্ধিতে বেসরকারি অংশীদারি বাস্তবসম্মত সমাধান হতে পারে। শিল্প বিশেষজ্ঞদের মতে, যদি কেন্দ্র কার্যকর নীতি তৈরি করতে পারে, তবে ভারতের পরমাণু শক্তি ক্ষমতা ৮.৮ গিগাওয়াট থেকে ২০–২৫ গিগাওয়াট পর্যন্ত উন্নীত করা সম্ভব।

Sudipta Biswas
Sudipta Biswas
Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.
Stay Connected
Must Read
Related News