Kerala: তাসের ঘরের মতো ভাঙল বহুতল, বাড়ছে আহতের সংখ্যা

মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল কেরল (Kerala)। কোঝিকোড়ে নির্মীয়মান বহুতল (Building collapsed) ভেঙে পড়ে সকাল ১১টার দিকে। এই ঘটনায় ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল কেরল (Kerala)। কোঝিকোড়ে নির্মীয়মান বহুতল (Building collapsed) ভেঙে পড়ে সকাল ১১টার দিকে। এই ঘটনায় ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে কোঝিকোড়ের থামারাসেরি এলাকায়।

শেষ পাওয়া খবর অনুযায়ী, দ্রুত গতিতে চলছে উদ্ধারকার্য। আহত ব্যক্তিদের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত পাঁচজনকে কোঝিকোড় মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। কংক্রিটের নীচে ভেঙে পড়া আরও লোক আটকা পড়েছে কিনা তা পরীক্ষা করার জন্য উদ্ধারকাজ এখনও চলছে। যদিও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

   

ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। সূত্র মারফত খবর, আহত শ্রমিকদের বেশিরভাগই অন্য রাজ্যের। থামারাসেরি ডিওয়াইএসপি এবং ফায়ার অ্যান্ড সার্ভিসেস ব্রিগেডের নেতৃত্বে এলাকায় উদ্ধার কাজ চলছে। ধ্বংসাবশেষের মধ্যে আর কোনও লোক আটকা পড়েছে তা এখনও জানা যায়নি। এর আগে, অভিযোগ ছিল যে ভবনটি অনুমোদিত জমিতে নির্মাণ করা হচ্ছে নিয়ম অমান্য করে।

প্রসঙ্গত, নলেজ সিটিতে (Knowledge City) অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং জনপদ সহ একটি ব্যাপক প্রকল্প রয়েছে। এর আগে কেরলের পোট্টামালের কাছে একটি নির্মীয়মাণ ভবনের কংক্রিটের স্ল্যাব ভেঙে তামিলনাড়ুর দুই শ্রমিক মারা যান এবং আরও তিনজন আহত হন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google