Viral Video: ভারতে আসার আগেই নিজের ঝাঁঝ বাড়িয়ে নিচ্ছেন হ্যামিল

আগামী কয়েকমাস পরেই শুরু হতে চলেছে নয়া আইএসএল মরশুম। সেজন্য এখন দল গোছানোর চরম ব্যস্ততা প্রত্যেকটি দলের মধ্যে। নিজেদের সাধ্যমত সকলেই চাইছেন পছন্দের ফুটবলারদের দলে টানতে। এক্ষেত্রে অনেকটাই ...

By Rana Das

Published:

Follow Us
Brendan Hamill,

আগামী কয়েকমাস পরেই শুরু হতে চলেছে নয়া আইএসএল মরশুম। সেজন্য এখন দল গোছানোর চরম ব্যস্ততা প্রত্যেকটি দলের মধ্যে। নিজেদের সাধ্যমত সকলেই চাইছেন পছন্দের ফুটবলারদের দলে টানতে। এক্ষেত্রে অনেকটাই সক্রিয় কলকাতার দুই প্রধান। গত কয়েকদিন আগেই একের পর দেশি-বিদেশি ফুটবলারদের নাম সরকারিভাবে ঘোষণা করেছে ইস্টবেঙ্গল।

এখনো তাদের পছন্দের তালিকায় রয়েছে আরও বেশকিছু ফুটবলার। তবে পিছিয়ে নেই মোহনবাগান। গত কয়েকদিন আগেই বিরাট অঙ্কের চুক্তিতে অনিরুদ্ধ থাপা কে সই করিয়েছে দল। তারপর গত পড়শু সরকারিভাবে জানানো হয়েছে আর্মান্দো সাদিকুর নাম। এবার আজ সরকারিভাবে জানিয়ে দেওয়া হল অজি বিশ্বকাপার জেসন কামিন্সের যোগ দেওয়ার কথা। যা দেখে খুশি আপামর সবুজ-মেরুন সমর্থকরা।

   

তবে এসবের মাঝেই নিজেকে ঝাঁলিয়ে নিতে শুরু করেছেন বাগান তারকা ব্রেন্ডন হ্যামিল। গত মরশুম শুরুর আগে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ভিকট্রি থেকে ভারতের মোহনবাগানে যোগ দিয়েছিলেন তিনি। এরপর মাঠে নেমেছেন মাত্র ১৯ টি ম্যাচে। এতেই হুয়ান ফেরেন্দোর অন্যতম পছন্দের খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। গতবছর দলের আইএসএল জয় করার ক্ষেত্রে ও অন্যতম ভূমিকা ছিল এই অজি ফুটবলারের। তাই সেই পারফরম্যান্স ধরে রাখতে এখন থেকেই অনুশীলন শুরু করে দিলেন হ্যামিল।

মূলত নিজের দেশেই শুরু করে দিয়েছেন একান্ত অনুশীলন। এবার সেই ভিডিও ও ছবি নেট মাধ্যমে তুলে ধরলেন নিজেই। যেখানে সবুজ-মেরুন দলের অনুশীলন জার্সি পড়ে বল পায়ে অনুশীলন করতে দেখা যায় হ্যামিল কে। নিজের স্যোশাল সাইটে সেই ভিডিও আপলোড করে ট্যাগ করেছেন মোহনবাগান ক্লাব ও আইএসএল কে। যা দেখে খুশি সকলেই।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google