Drishyam 2 trailer: নতুন অবতারে অজয় দেবগন এবার নিজের প্রতিদ্বন্দ্বী

সিনেমা প্রেমীদের শরীরে শিহরণ জাগাতে আবারও আসছে ‘ দৃশ্যম ২’ (Drishyam 2)। আসন্ন মাসের ১৮ তারিখে ‘দৃশ্যম ২’ মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। রহস্যে ভরা এই সিনেমাটির প্রথম অধ্যায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Drishyam 2

সিনেমা প্রেমীদের শরীরে শিহরণ জাগাতে আবারও আসছে ‘ দৃশ্যম ২’ (Drishyam 2)। আসন্ন মাসের ১৮ তারিখে ‘দৃশ্যম ২’ মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। রহস্যে ভরা এই সিনেমাটির প্রথম অধ্যায় মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। তৎকালীন সময়ে সেই সিনেমাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অজয় দেবগন, তাব্বু, শরিয়া সারণ, ঈশিতা দত্ত এবং আরো অনেকে।

ইতিমধ্যেই আসন্ন ‘দৃশ্যম ২’এর ট্রেলার মুক্তি পেয়েছে। আগেরবারের মতো এবারের সিনেমাতেও রয়েছে ভরপুর উত্তেজনা, উদ্বেগ। ‘দৃশ্যম ২’ সিনেমাতে দেখতে পাওয়া যাবে এক নতুন চরিত্র কি যে চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অক্ষয় খান্না। পুরো সিনেমাটি জুড়ে চলবে এক চাপানউতোর। আশা করা যায়, রহস্য ভরা সিনেমার সাথে দেখতে পাওয়া দক্ষ অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়।

   

২০১৫ সালে যখন দৃশ্যম সিনেমাটি মুক্তি পেয়েছিল তখন সিনেমাটি ব্যাপকভাবে দর্শকদের মন ছুঁয়ে ছিল। তাই এইবারেও প্রযোজকসহ পরিচালক এবং সকল কলাকুশলীরা ইতিবাচক আশা রাখছে বলে মনে করা যায়। সিনেমাটির ট্রেলারে দেখতে পাওয়া যাবে আগেরবারের দৃশ্যমের কয়েকটি দৃশ্যকে উস্কানি দিয়ে শুরু হচ্ছে। এই ট্রেলার থেকে দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন এবারে কী আসল রহস্যের পর্দা ফাঁস করতে পারবে ‘দৃশ্যম ২’।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google