Jalpaiguri: ঘরে মায়ের কাটা মাথা, ধানক্ষেতে ছেলের দেহ ঘিরে ময়নাগুড়িতে চাঞ্চল্য

ময়নাগুড়িতে (Maynaguri) মা-ছেলের রহস্যমৃত্যু। আতঙ্কিত স্থানীয়রা বলছে খুন করা হয়েছে। এদিন স্থানীয় ধানখেতে পরিমল বর্মনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ প্রথমে ধানখেত থেকে পরিমলবাবুর দেহ উদ্ধার করে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Death in Maynaguri

ময়নাগুড়িতে (Maynaguri) মা-ছেলের রহস্যমৃত্যু। আতঙ্কিত স্থানীয়রা বলছে খুন করা হয়েছে। এদিন স্থানীয় ধানখেতে পরিমল বর্মনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ প্রথমে ধানখেত থেকে পরিমলবাবুর দেহ উদ্ধার করে। এরপর ১২ নম্বর ওয়ার্ডের দেবীনগরের তার বাড়িতে এসে পুলিশ দেখেঘরের সমস্ত দরজা খোলা। পরিমলবাবুর মা সবিতা বর্মনের দেহ ঘরের মেঝেতে রাখা ছিল।

এলাকার পৌরপিতার কথায়, সকাল ৬ টা নাগাদ আমার বাড়িতে একজন খবর দেয় আমার ওয়ার্ডে একটা ইন্ডাস্ট্রি আছে তার পাশে বডি পড়ে থাকতে দেখা যায়। যারা বেরিয়েছিল তারাই প্রথম মৃতদেহ গুলো কে দেখে। পরবর্তীতে ওরা আমাকে খবর দেয় তখন আমি ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশে তদন্ত হবে। তবে আমার দেখে মনে হয়েছে যে এটি মার্ডার করা হয়েছে। মাথার পিছনে একটি ক্ষত দেখতে পেয়েছি পরবর্তীতে আরো খবর পেয়েছি যে তার মাকে বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে।

   

মৃতদের পরিবার এলাকায় বিত্তশালী বলেই পরিচিত। খুনের পেছনে কোনও আর্থিক লেনদেনের বিষয় আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। মৃত সবিতা বর্মন (৬৫) এবং ছেলে পরিমল বর্মন (৪৫)। তিনি হোমগার্ডের চাকরি করতেন।

সবিতা বর্মণকে খুন করে তার মাথা কেটে ঘরের মেঝেতে বসিয়ে রাখল কে? খুনি কি মানসিক বিকারগ্রস্থ? এমনই প্রশ্ন উঠছে। জোড়া খুনের ঘটনায় ময়নাগুড়িতে ছড়িয়েছে ভয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google