পরকীয়া সম্পর্কের জেরে মহিলাকে খুনের অভিযোগ, আটক BJP কর্মী

সিউড়ি: পরকীয়া সম্পর্কের জেরে এক মহিলাকে খুনের অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে৷ ঘটনায় ওই বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর এলাকায়৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই গেরুয়া ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
DEATH

সিউড়ি: পরকীয়া সম্পর্কের জেরে এক মহিলাকে খুনের অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে৷ ঘটনায় ওই বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর এলাকায়৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হয় তৃণমূলের নেতা-কর্মীরা৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম কল্যাণী ধীবর (৩০)৷ মল্লারপুর থানার দক্ষিণ গ্রামের বাসিন্দা তিনি৷ তাঁর স্বামী গৌতম ধীবর মানসিক ভারসাম্যহীন৷ তাই গত ১২ বছর ধরে তিনি বাড়িতে বন্দি৷ স্বামীর এই অবস্থার সুযোগ নিয়ে কল্যাণী দেবী একটি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন৷

   

এলাকার যুবক তথা বিজেপি কর্মী সুকুমার দাঁইয়ের সঙ্গে পরকীয়াই জড়িয়ে পড়েন কল্যাণী৷ শনিবার রাতে বাড়ি ছেড়ে বেরিয়ে যান তিনি৷ অভিযোগ, এরপরই রবিবার সকালে গ্রাম থেকে দূরে একটি জমিতে তাঁর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা৷ খবর দেওয়া হয় থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজে পাঠায়৷

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ওই গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে৷ ঘটনায় তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মী সুকুমার দাঁই বাড়ি থেকে ডেকে এনে কল্যাণীকে খুন করছে৷ বিজেপি কর্মী সুকুমার দাঁইকে আটক করেছে পুলিশ৷ ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল নেতাকর্মীরা৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ সেই সঙ্গে ইতিমধ্যে ধৃত বিজেপি কর্মীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google