BJP Trusts Shantanu: ফের বনগাঁয় পদ্ম ফোটাবেন শান্তনু, আস্থা বিজেপির

আব কি বার , চারশো পার’৷ এবারের লোকসভা নির্বাচনে বিজেপির (BJP) স্লোগান৷ অঙ্কটা কঠিন না সহজ তার উত্তর মিলবে ভোটের ফল ঘোষনার পরই৷ তবে আপাতত সব জল্পনার অবসান ...

By Rana Das

Published:

Follow Us
shantanu thakur

আব কি বার , চারশো পার’৷ এবারের লোকসভা নির্বাচনে বিজেপির (BJP) স্লোগান৷ অঙ্কটা কঠিন না সহজ তার উত্তর মিলবে ভোটের ফল ঘোষনার পরই৷ তবে আপাতত সব জল্পনার অবসান । পূর্ব ঘোষীত সিদ্ধান্ত অনুযায়ী শনিবারই গোটা দেশে জুড়ে ১০০ জন প্রার্থীর নাম ঘোষনা করল গেরুয়া শিবির৷

সেই তালিকায় নাম রয়েছে এ বঙ্গের ২০ জন প্রার্থীর৷ পুরোনো নতুন মিলিয়ে তালিকাটা বেশ লম্বা ৷ তালিকায় নাম রয়েছে নিশিথ , সুকান্ত থেকে শুরু করে মতুয়া গড়ের শান্তনু ঠাকুর সহ আরও একাধিক পুরনো মুখের৷ একদিকে মজবুত সংগঠন গড়ার লক্ষ্য অন্য দিকে মতুয়া ভোট নিজেদের ঝুলিতে নিয়ে আসা৷ প্রার্থী তালিকায় সেই ছাপ বেশ স্পষ্ট ৷ কিন্তু এত কিছুর পরে প্রশ্ন এখন একটাই মতুয়া গড়ে শান্তনু ঠাকুর কি ফের পদ্ম ফোটাতে সক্ষম হবেন । জেতার বিষয়ে একশো শতাংশ আশাবাদী শান্তনু৷

   

মতুয়া অঙ্কে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন তিনি৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কারণ একটাই , শুন্য মাঠ ৷ ফাঁকা মাঠে গোল দেবেন শান্তনু৷ ইতিমধ্যেই প্রধান প্রতিপক্ষ মমতা ঠাকুর কে রাজ্য সভার প্রার্থী করে দিল্লীতে পাঠিয়েছে তৃণমূল৷ আর তাতেই মতুয়া ইস্যুতে বেনিফিট পেতে পারেন শান্তনু ৷কিন্তু নাগরিকত্বের কি হবে? নাগরিকত্ব না পেলে মুখ ফেরাবে মতুয়ারা৷ সেটাও হাড়ে হাড়ে টের পাচ্ছেন শান্তনু ৷

তবে যে যাই বলুক গোটা দেশে প্রার্থী একজনই ৷ নরেন্দ্র মোদী ৷ তার নামেই ভোট হবে৷ বলছেন বিজেপির কর্মী সমর্থকেরা ৷ তবে ভোটের তালিকায় তার নাম ঘোষনা হতেই শান্তুনু বলেন , দল আমার ওপর আস্থা রেখেছে। নাগরিকত্ব ইস্যুত মানুষের আস্থা অর্জন করবই৷

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google