খুব শিগগির মমতাকে ক্যাবিনেটের মিটিং করতে জেলে যেতে হবে: দিলীপ

গরু পাচারকাণ্ডে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারি ঘিরে সরগরম গোটা রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার বৃহস্পতিবার বোলপুরের বাড়ি থেকে কেষ্টকে গ্রেফতার করে সিবিআই। এদিকে অনুব্রতর গ্রেফতারি প্রসঙ্গে ফের একবার মুখ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

গরু পাচারকাণ্ডে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারি ঘিরে সরগরম গোটা রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার বৃহস্পতিবার বোলপুরের বাড়ি থেকে কেষ্টকে গ্রেফতার করে সিবিআই। এদিকে অনুব্রতর গ্রেফতারি প্রসঙ্গে ফের একবার মুখ খুললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। দিলীপ ঘোষ বলেন, ‘খুব শিগগির মমতাকে ক্যাবিনেটের মিটিং করতে জেলে যেতে হবে।’

 

   

বৃহস্পতিবার মধ্যরাতে নিজাম প্যালেসে নিয়ে আসা হয় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। সিবিআই (CBI) সূত্রে খবর, কেষ্টকে নিজাম প্যালেসের ১৫ তলায় রাখা হয়েছে। শোনা যাচ্ছে, শুক্রবার বেলার দিকেই অনুব্রতকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন সিবিআই-এর আধিকারিকরা।

গরু পাচার কান্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল৷ ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআই-এর বিশেষ আদালত। দশবার সিবিআইয়ের হাজিরা এড়িয়েছেন বীরভূমের ডাকাবুকো নেতা। কথায় রয়েছে, বীরভূমে অনুব্রতর নামে বাঘে গরুতে এক ঘাটের জল খায়৷ কিন্তু বৃহস্পতিবার সকালে বদলে যায় ছবি৷ শতাধিক কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলল বোলপুরে নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ি। ৮ অফিসারদের প্রশ্নের পরেই বাড়ি থেকে ১২০ কিলোমিটার দূরে অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয় অনুব্রতকে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google